দুরন্ত সেঞ্চুরি মায়াঙ্কের, শূন্য রানে আউট ক্যাপ্টেন বিরাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেস্ট স্কোয়াডে ওপেনিং জুটি হিসেবে নির্বাচকদের বরাবরই প্রথম পছন্দ রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়ে নিজের জাত চেনালেন মায়াঙ্ক আগরওয়াল। বৃষ্টিবিঘ্নিত ওয়াংখেড়ে টেস্টে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর সেই সঙ্গে প্রথম দিন অনেকটাই এগিয়ে গেল ভারত।

আরও পড়ুনঃ ওমিক্রন আক্রমনে কাবু দক্ষিণ আফ্রিকা,সফর পিছোতে পারে বিরাটদের

অন্যদিকে জাতীয় দলে প্রত্যাবর্তন মোটেই সুখের হল না বিরাট কোহলির। মুম্বই টেস্টে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেলেন ক্যাপ্টেন। আজাজ প্যাটেলের বলে শূন্য করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। চার বল খেলেও কোনও রান করতে পারলেন না। কোহলি যদিও আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি। সাজঘরে ফেরার আগে হতাশ কোহলিকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে।

দুরন্ত সেঞ্চুরি মায়াঙ্কের, শূন্য রানে আউট ক্যাপ্টেন বিরাট
দুরন্ত সেঞ্চুরি মায়াঙ্কের, শূন্য রানে আউট ক্যাপ্টেন বিরাট

ড্রেসিংরুমে ফেরার পরেও কোহলিকে দেখা যায় হতাশায় মাথা নাড়ছেন। আবার চেতেশ্বর পূজারাও আউট হলেন পুজারাও। তিনিও পেলেননা রান। শুক্রবার মুম্বই টেস্টে দলে তিনটি পরিবর্তন ঘটান বিরাট কোহলি।

দুরন্ত সেঞ্চুরি মায়াঙ্কের, শূন্য রানে আউট ক্যাপ্টেন বিরাট

চোটের কারণে বাদ পড়লেন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা এবং ইশান্ত শর্মা। কোহলির পাশাপাশি বাকি দুই তারকার জায়গায় দলে এলেন জয়ন্ত যাদব এবং মহম্মদ সিরাজ। তবে বিশ্রামের পর দলে ফিরে চূড়ান্ত ব্যর্থ কোহলি। আজ খেলা শেষে ভারত: ২২১/৪ (মায়াঙ্ক-১২০, শুভমন-৪৪ প্যাটেল-৬২/৪)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত