নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ব্রিটেনে নতুন করোনাভাইরাস এর অস্তিত্ব পাওয়া গিয়েছে।ব্রিটেনর সেই অভিযোজিত করোনা এবার ভারতেও থাবা বসাবে এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, লন্ডন থেকে ভারতে এসেছে এমন ১৫ জন যাত্রীর শরীরে এই নতুন ধরনের করোনা ভাইরাসের থাকার সম্ভাবনা। এই ১৫ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরলোজিতে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পরই।
আরও পড়ুনঃ রাজ্যে ৩ অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি, শুভেন্দুর গড়ে হুঙ্কার সৌগতর।


কেন্দ্রীয় সরকারের এক আধিকারিককে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম উদ্ধৃত করে জানিয়েছে, “মঙ্গলবার সন্ধে পর্যন্ত লন্ডন থেকে মুম্বইয়ে যে ৫৯০ জন যাত্রী নেমেছেন তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে এই নতুন ধরনের ভাইরাস থাকার সম্ভাবনা আছে। আপাতত তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপরই নিশ্চিত হওয়া যাবে, এই রোগীদের শরীরে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে, তা নতুন অভিযোজিত স্ট্রেন কিনা।”
ব্রিটেনে নতুন করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় ভারত সরকার ইতিমধ্যেই ব্রিটেন থেকে বিমান আসাযাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই ১৫ জনের শরীরে এই মিউট্যান্ট করোনার হদিশের সম্ভাবনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে।প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে গতকাল দাবি করা হয়েছে, ‘এখনও পর্যন্ত ভারতে এই নতুন ধরনের ভাইরাসটির দেখা মেলেনি।’







