ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! সম্ভবত এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, ২১শে ফেব্রুয়ারি প্রাথমিক ভাবে ভোট ঘোষণার কথা থাকলেও, আগামী ২২শে ফেব্রুয়ারি ডানলপের সাহাগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী। করবেন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস। তারপর ২৮শে ফেব্রুয়ারি ফের বাংলায় আসার সম্ভাবনা তাঁর। সেদিনও হতে পারে একাধিক প্রকল্পের শিলান্যাস। সরকারি প্রকল্পের শিলান্যাস তাই স্বাভাবিক ভাবেই পিছিয়ে যেতে পারে ভোটের দিন ঘোষণার তারিখ।

আরও পড়ুনঃ অভিষেকের নামে ভিত্তিহীন প্রচার, আদালতে হাজিরার নির্দেশ অমিত শাহকে।

ভোটের দিন ঘোষণার আগেই (West Bengal Elections 2021) রাজ্যে টহলদারি শুরু করতে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকবে এসএসবি, আইটিবিপি। উল্লেখ্য, গত মাসেই রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। তারপর থেকেই নির্বাচনের জন্যে ধাপে ধাপে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

ভোট কর্মীদের ১০০% নিরাপত্তা সহ রিগিং রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। নজরে ২০২১ সালের বিধানসভা নির্বাচন। বলা বাহুল্য এবারের নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। তাই এখন থেকেই সতর্ক নির্বাচন কমিশন। নির্বাচনের সময় যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এখন থেকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে করা ব্যাবস্থা নিচ্ছে কমিশন। আইনশৃঙ্খলার বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

জানা গিয়েছে, প্রশিক্ষনের মাধ্যমে পুলিশ কর্তাদের শেখানো হবে, ১) ভোটের আগে বা ভোটের সময় কোনও অভিযোগ এলে কী ভাবে তা সামাল দিতে হবে। ২) রাজনৈতিক দলের সভা, সমিতি বা মিছিলে অনুমতি প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দিতে হবে। ৩) ভোটের আগে এবং ভোটের সময়ে কোভিড সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে কী কী ব্যবস্থা করতে হবে। ৪) ভোট কর্মীদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করতে হবে। হেনস্থাকারীদের কিভাবে রুখতে হবে।

কমিশন সূত্রে খবর, ভোটে মদ-কালো টাকা-অস্ত্রের ব্যাবহার যে কোন মূল্যে ঠেকানো হবে। কোনরকম ভোট লুঠের চেষ্টা কে বরদাস্ত করা হবে না। রাজ্যের অলিতে গলিতে ভয়ের পরিবেশ কাটিয়ে তোলা হবে। জনগনের ভোট যাতে ১০০ শতাংশ প্রতিফলিত হয় ইভিএম এ সেদিকে নজর রাখবে কমিশন। পাশাপাশি ভোট কর্মীদের ১০০ শতাংশ সুরক্ষা নিশ্চিত করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর