রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর, খুশির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর। ২ দিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। প্রতিবারের মতোই এবারও ছট পুজোয় ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের কর্মচারীদের জন্যে। তবে সামান্য বদলেছে দিনক্ষণ। নতুন ঘোষণা অনুযায়ী ১০ ও ১১ নভেম্বর ছুটি পাবেন কর্মচারীরা। এর আগে এই ছুটির নির্ধারিত দিন ছিল ৯ ও ১০ নভেম্বর। আজ বিজ্ঞপ্তি দিয়ে ছুটির সুখবর ঘোষণা করেছে অর্থ দফতর।

আরও পড়ুনঃ ভোডাফোনের কুকুর কৈলাস বিজয়বর্গী, মত তথাগত রায়ের

বাম আমলে ভাইফোঁটা এবং ছটপুজোর এই দিনটিতে ছুটি দেওয়া হত না। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার দু’বছর পর থেকে ছট পুজোয় ছুটি দেওয়ার নিয়ম চালু হয় রাজ্যে। সেই পরম্পরা অব্যাহত থাকল এবারেও। ছোট পুজো উপলক্ষ্যে আগামী ১০ এবং ১১ই নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে।

chhath puja1

অক্টোবরে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষে ইতিমধ্যেই ছুটি কাটিয়েছেন রাজ্য সরকারের কর্মীরা। এবার নভেম্বরে কালীপুজোর পাশাপাশি ছট পুজোতেও দুদিন ছুটি পেলেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি রাজ্য সরকারের কর্মীরা। ছুটি দেওয়ার পাশাপাশি নবান্ন কড়া করোনা বিধি পালনের কথাও জানিয়েছে ছট পুজোতে।

রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর, ২ দিন ছুটি উপহার নবান্নের।

রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর, ২ দিন ছুটি উপহার নবান্নের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত