বেসরকারি চাকরির ক্ষেত্রে কেবল ভূমিপুত্রদেরই সুযোগ, বেঙ্গালুরুর দরজা বন্ধ বাঙালিদের জন্য?

এতদিন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমবিএ কিংবা হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর চাকরির জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিতেন দেশের নানান প্রান্তের যুবক-যুবতীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভিনরাজ্যের বাসিন্দাদের জন্য কি বন্ধ হতে চলেছে কর্ণাটকের দরজা? উঠছে প্রশ্ন। এতদিন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমবিএ কিংবা হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর চাকরির জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিতেন দেশের নানান প্রান্তের যুবক-যুবতীরা। এবার সম্ভবত সেই সংখ্যাটা অনেকটাই কমতে চলেছে। কারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ বিল পাস করেছে কর্ণাটক সরকার।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে। যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। তবে বেসরকারি ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এই বিল কার্যকর হয়েছে অর্থাৎ উচ্চপদস্থ কোনও পদের ক্ষেত্রে এই নিয়ম মানা হবে না। ফলে কর্ণাটকের দরজা ভিন রাজ্যের বাসিন্দাদের জন্য একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এ কথা বলাটা ঠিক হবে না। কিন্তু বহিরাগতদের চাকরির সুযোগ কিন্তু অনেকটাই কমতে চলেছে।

বেসরকারি চাকরির ক্ষেত্রে কেবল ভূমিপুত্রদেরই সুযোগ, বেঙ্গালুরুর দরজা বন্ধ বাঙালিদের জন্য?

সিদ্দারামাইয়ার বক্তব্য, “কর্ণাটকের মানুষ অর্থাৎ কন্নড়ভাষীদের আর অন্য রাজ্যে চাকরির খোঁজে যেতে হবে না। নিজেদের রাজ্যেই তারা চাকরি করতে পারবেন। এই বিল কর্ণাটকের যুব সম্প্রদায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিল। এর ফলে উপকৃত হবেন অনেকে।” কর্ণাটক সরকার এই বিল পাস করার পর অন্যান্য রাজ্যেও কিন্তু ভূমিপুত্রদের সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

বেসরকারি চাকরির ক্ষেত্রে কেবল ভূমিপুত্রদেরই সুযোগ, বেঙ্গালুরুর দরজা বন্ধ বাঙালিদের জন্য?

বেসরকারি চাকরির ক্ষেত্রে কেবল ভূমিপুত্রদেরই সুযোগ, বেঙ্গালুরুর দরজা বন্ধ বাঙালিদের জন্য?

একদিকে যেমন এই বিল প্রশংসা কুড়োচ্ছে, সেরকমই আবার সমালোচনার শিকারও হচ্ছে বহু ক্ষেত্রে। ইনফোসিসের প্রাক্তন এগজিকিউটিভ মোহানদাস পাই সাফ বলেছেন, এই বিল অবিলম্বে বাতিল করা উচিত। এটা বৈষম্যমূলক, প্রাচীনপন্থী এবং সংবিধান বিরোধী একটি বিল। এখন আগামী দিনে কর্ণাটক সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রয়েছে সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন