Weather Update: তীব্র গরমে পুড়ছে বাংলা! বঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঝড় বৃষ্টির দাপট কাটিয়ে ফের বঙ্গে গরমের দাপট! সকাল হতে না হতেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় রোদের তাপ প্রখর! এখন অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি বঙ্গে এবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে একাধিক রাজ্যে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও উত্তরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: বুধে মালামাল হতে চলছে এই রাশি, জানুন রাশিফল

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩৯-৪০ ডিগ্রি থাকবে তাপমাত্রা। অস্বস্তিকর গরম থাকবে কলকাতাতেও। ১১ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বরং শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে, ‘মোকা’র কারণেই জলীয়বাষ্প কমবে, ফলে বাড়বে তাপমাত্রা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে টানা ৩-৪ দিনের তাপপ্রবাহের পর ১২ মে থেকে আবহাওয়া খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমে পুড়ছে বাংলা, বাড়ছে অস্বস্তিকর গরম
তীব্র গরমে পুড়ছে বাংলা, বাড়ছে অস্বস্তিকর গরম

হওয়া অফিস জানিয়েছে, ভিজতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকাও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।

তীব্র গরমে পুড়ছে বাংলা, বাড়ছে অস্বস্তিকর গরম

আজ, বুধবার, সকাল কলকাতায় মূলত আকাশ মেঘলা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গবাল কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে।

তীব্র গরমে পুড়ছে বাংলা, বাড়ছে অস্বস্তিকর গরম

তীব্র গরমে পুড়ছে বাংলা, বাড়ছে অস্বস্তিকর গরম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন