নজরবন্দি ব্যুরোঃ কাজের চাপে আর সময়ের অভাবে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। কিন্তু এভাবে আর কতদিন। নিজেকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত করতে হবে যোগাব্যায়াম বা যোগাসন। শুধু শারীরিক প্রশান্তি না, যৌন জীবনকে মধুময় করবে যোগাসন। সঠিক আসন সঠিক ভাবে করলে, উন্নতি হতে পারে যৌন জীবনে। বিশেষজ্ঞদের মতে, যোগাসন শরীরের বিভিন্ন পেশির সচলতা যেমন বৃদ্ধি করে তেমনই, বৃদ্ধি করে বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন। যৌন মিলনের সময় আনে দেহ ও মনের স্ফূর্তি।
আরও পড়ুনঃ Women Sleep: কমছে মহিলাদের ঘুমের পরিমাণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়
যোগাসন সব সময় স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অতিরিক্ত মানসিক চাপ শরীরে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং যৌন চাহিদা কমাতে সাহায্যে করে। এই বিষয়ে একটি গবেষনায় দেখা গেছে, যোগ ব্য়ায়াম সামগ্রিক যৌন কার্যকারিতা উন্নত করতেও সহায়তা করতে পারে। এই গবেষণায় ৪০ জন মহিলার উপর টানা ১২ সপ্তাহ ধরে এই গবেষণা করা হয়েছে তাতে দেখা গেছে টানা ১২ সপ্তাহ ধরে যোগাসন করার পর ওই মহিলাদের যৌন জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে দেশে-বিদেশে ক্রমেই বাড়ছে যোগাভ্যাসের জনপ্রিয়তা। কিন্তু জানেন কি সঠিক আসন সঠিক ভাবে করলে, দুরন্ত উন্নতি হতে পারে যৌন জীবনেও? বিশেষজ্ঞদের মতে, যোগাভ্যাস শরীরের বিভিন্ন পেশির সচলতা যেমন বৃদ্ধি করে তেমনই, বৃদ্ধি করে বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন। দেখে নিন কোন কোন আসন আপনার যৌন জীবনকে করে তুলতে পারে আরও মধুময়।
- আনন্দ বালাসনঃ
এই আসনকে ইংরেজিতে বেবি পোজও বলা হয়ে থাকে। এই আসন সঠিক ভাবে অনুশীলন করলে পায়, কোমর ও নিতম্বের পেশিগুলির শক্তি বৃদ্ধি পায়। যৌনাঙ্গের রক্ত সঞ্চালন ভাল রাখতেও বেশ উপযোগী এই আসন। ফলে যৌন মিলন সুখকর করতে এই আসন অত্যন্ত কার্যকর। পাশাপাশি নারীদের ঋতুস্রাবকালীন পেশির টান কমাতেও সাহায্য করে এই আসন
যৌন জীবনকে মধুময় করবে যোগাসন, রপ্ত করুন এই সাধারণ আসনগুলি - চক্রাসনঃ
মেরুদণ্ড ভাল রাখতে এই আসনটি বেশ জনপ্রিয়। কিন্তু এই আসনে নমনীয় হয় গোটা দেহই। পাশাপাশি ঝরে পেটের বাড়তি মেদ। ফলে উপকৃত হয় যৌন জীবন।
- অধোমুখ শ্বনাসনঃ
এই আসনে মুখ নিচু করে কুকরের মতো ভঙ্গিমা করা হয়ে থাকে। হাত, পা, কাঁধ ও পিঠের পেশি ভাল রাখতে সাহায্য করে এই আসন। পাশাপাশি মস্তিষ্কে রক্তসঞ্চালন বৃদ্ধি করে, ফলে ভাল উজ্জীবিত হয় মন।সদ্য প্রকাশিত
এক্সট্রা টাইমে বাজিমাত, আলভারেজ ও মার্তিনেজের গোলে বিশ্বকাপ সেমিতে মেসিরা
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! কোন পথে চলবে গাড়ি? জারি ট্রাফিক পুলিশের বিকল্প রুট
যৌন জীবনকে মধুময় করবে যোগাসন, রপ্ত করুন এই সাধারণ আসনগুলি - শবাসনঃ যে কোনও যোগাসন সেশন শেষ হয় কর্পস পোজ, বা শবাসন করে। এই যোগাসনের ফলে শরীর শিথিল এবং মানসিক চাপ শিথিল সহায়তা করে। এই যোগ অনুশীলনের শেষে এটি একটি মিনি মেডিটেশন সেশন হিসেবেও ধরা হয়। যা আপনার শিথিলকরণ এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। মেঝেতে শুয়ে দু পা সামান্য দু পাশে ছড়িয়ে দিন আবার কাছাকাঠি নিয়ে আসুন। এইভাবে আপনি যতক্ষণ চান এই আসন করতে পারেন।

যৌন জীবনকে মধুময় করবে যোগাসন, রপ্ত করুন এই সাধারণ আসনগুলি
তবে খেয়াল রাখবে সব আসন সবাই করতে পারেন না। বিশেষত শারীরিক অসুস্থতা থাকলে যে কোনও আসন করার আগেই নেওয়া উচিত বিশেষজ্ঞদের পরামর্শ।






