নজরবন্দি ব্যুরোঃ গত পরশু দিন বিকেলেই উইলিয়ামসনের নিউজিল্যান্ড কে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চদের অস্ট্রেলিয়া। যার রেশ এখন ও থেকে গিয়েছে অজি ক্রিকেটার দের মধ্যে। এরই মধ্যে তৈরি হয়ে গেল পরবর্তী বিশ্বকাপের গাইডলাইন। সেই মত আজ আসন্ন ২০২২ বিশ্বকাপ কে ঘিরে প্রকাশিত হল নয়া সময় সূচি।
আরও পড়ুনঃ করোনা টিকার ২টি ডোজ কতদিন সুরক্ষিত? জানিয়ে দিল WHO


আগের বছর ডনের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলে ও করোনার মত মারন পরিস্তিতির জেরে তা বদলে ফেলা হয়। যারফলে আগামী বছর প্রথমবারের মত ক্যাঙ্গারুর দেশে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা দেখা দিয়েছে গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের মধ্যে।
উঠে আশা পরিসংখ্যান অনুযায়ী সুপার টুয়েলভে আগেভাগেই নিজের স্থান পাকা করে ফেলেছে বিরাট কোহলির ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান পাকা করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান, ও ইংল্যান্ড। তবে নাম্বিয়া, ও শ্রীলঙ্কা কে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। সেখান থেকে ম্যাচ জিতেই তাদের পৌঁছোতে হবে মূল যোগ্যতা অর্জন পর্বে। সেইমত ১৬ ই অক্টোবর থেকে শুরু হবে এই বিশ্বকাপ যা চলবে ১৩ ই নভেম্বর পর্যন্ত।
তবে আপাতত যে খবর বিশেষ সূত্র মারফত উঠে এসেছে সেই অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রধান ৭ টি শহর কে বেছে নেওয়া হয়েছে আসন্ন এই বিশ্বকাপের জন্য। যেখানে ঘুরে ফিরে আয়োজিত হতে চলেছে প্রায় ৪৫ টি ক্রিকেট ম্যাচ। যারমধ্যে রয়েছে ব্রিসবেন, গিলং, অ্যাডিলেট, হোবার্ট, পারথ, মেলবোর্নে এবং সিডনি ক্রিকেট গ্রাউণ্ড। আপাতত যা জানা গিয়েছে সেই অনুযায়ী মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ফাইনাল।


বাইশ বিশ্বকাপের তোড়জোড় শুরু অস্ট্রেলিয়ায়, প্রকাশ পেল নির্ঘণ্ট
The world's attention turns to Australia for the 2022 ICC Men's #T20WorldCup
Register now for priority access to tickets 👉 https://t.co/RKL9QWr8HR pic.twitter.com/seoBojqgXH
— ICC (@ICC) November 16, 2021
তবে এখানেই শেষ নয় ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য রয়েছে আরও একগুচ্ছ চমক। জানা গিয়েছে গত বছরের শেষের দিকে একবার পাক সফর করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরেই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে রোহিতরা।








