নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে একটি ভিডিও সামনে এসেছে। যা ঘিরে সমালোচনার ঢেউ বয়ে গেল সামাজিক মাধ্যমে। সেই ভিডিও কেদারনাথ মন্দিরকে ঘিরে। ভিডিওটিতে দেখা যাচ্ছে। একজন মহিলা কুরুচিকর ভঙ্গিমায় মন্দিরের শিবলিঙ্গের উপর দিয়ে প্রচুর পরিমানে টাকা ছড়াচ্ছে। যা ঘিরে ছি ছি পরে যায় সর্বত্র।
আরও পড়ুনঃ কিয়ারার জুতো কার্তিকের হাতে! সমালোচনার ঝড় বয়ে গেল অভিনেতার ওপর


অনেক নেটনাগরিকদের কথায় এটি কি ডান্স বার নাকি মন্দির। কারন আমরা সাধারণত ডান্স বারে যেরকম টাকার বৃষ্টি দেখতে পাই সেরকমই টাকার বৃষ্টি ওই মহিলা দেখাল। যা সমাজ মাধ্যমে আসা মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলে “ঠাকুর দেবতা নিয়ে কেন আপনি এরকম অশ্লীল আচরণ করছেন?”

সেই মন্দিরে ভক্তরা সকলেই মন ভরে প্রার্থনা করছিলেন। এমন সময় দেখা যায় ওই মহিলা সাদা শাড়ি পরে এলেন পুরোহিতের সামনে। এবং তার সামনে দাড়িয়েই পুজো চলা অবস্থায় টাকা ছড়িয়ে এরুপ আচরণ করতে থাকে। যার জেরে ওই মহিলার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ দায়ের করার পরামর্শ দেন নেটনাগরিকরা।


অশ্লীলভাবে শিবলিঙ্গের উপর টাকা ছড়াচ্ছেন মহিলা! চরম ভাইরাল ভিডিও

নেটিজেনরা আবেদন করেন ওই মহিলা যাতে তার উপযুক্ত সাজা পায়। ইতিমধ্যে মন্দিরের কমিটির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই মত তদন্তও করে দিয়েছে। আসা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওই মহিলার সাজার ব্যাবস্থা করা হবে। শুধু তাই নয় উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকেও টুইট করা হয়েছে এই ভিডিওটি। তবে মন্দির চত্বরে কিকরে কেউ ক্যামেরা দিয়ে ছবি ভিডিও তুলল তা নিয়েও প্রশ্ন উঠছে।







