শুভশ্রীর সাথে আবার ছবি করবেন? উত্তরে কী বললেন দেব

‘শুভশ্রী আছে কিন্তু থিংস আর সো…. বিষয় সব এদিক-ওদিক হয়ে গেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেব ও শুভশ্রী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় তাদের প্রেম সকলের চোখকে নাড়া দিত। সেই প্রেম একদিন হঠাৎ করেই বিচ্ছেদের রূপ নিয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন তাদেরকে একসঙ্গে কোন ছবি করতে দেখা যায়নি। এমনকি কোন সোশ্যাল গেদারিংও তাদেরকে খুব একটা একসাথে সাধারণ মানুষের। আজ রাজ চক্রবর্তী সঙ্গে জীবন অতিবাহিত করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

অপরদিকে এখনো বিয়ে না করলেও রুক্মিণীর সাথে দেবের প্রেমের সম্পর্ক সকলেরই জানা। প্রায় ১০ বছর হল তাদের এই সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে দেব বা রুক্মিণী কোন ঢাকা চাপা কোন দিনই করেননি। কিন্তু দেব আর শুভশ্রীর জুটি এখনো টলিউডের অন্যতম জুটি। দর্শকরা এখনো এই জুটিকে দেখতে চান পর্দায়। দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তাঁরা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। কিন্তু দেব-শুভশ্রী কি রুপোলি পর্দায় ফের একসঙ্গে কাজ করবেন?

এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন দেব। এক প্রথম শ্রেণীর বাংলা দৈনিকের সাক্ষাৎকারে দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দেবের সঙ্গে সেরা জুটি কে? শুরুতে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর নাম নেন নায়ক। এরপর পরিচালকদের মধ্যে বেছে নেন সৃজিত, কমলেশ্বর মুখোপাধ্য়ায়কে। নায়িকাদের প্রসঙ্গ উঠতে কোয়েল এবং রুক্মিণীর নাম নেন চটপট। এরপর শ্রাবন্তীর।

বেশ খানিকক্ষণ ভেবে বলেন, ‘শুভশ্রী আছে কিন্তু থিংস আর সো…. বিষয় সব এদিক-ওদিক হয়ে গেছে। আমার মনে হয় সবার সঙ্গে ভালো জুটি আমার’। শুভশ্রীর সঙ্গে ভবিষ্যতে ফের জুটি বাঁধবেন? প্রশ্ন শুনেই দেব বলেন, ‘ডিপেন্ড করছে আসলে আমার আশেপাশের লোক এতটা বুঝে গেছে যে আমি করব না, তাই আমাকে অ্যাপ্রোচ করবে না।’ উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে, তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’- একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন