জমি কেনা বেচার দুর্নীতিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বধরার (Priyanka Gandhi’s name in ED Chargesheet)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চার্জশিটে নাম রয়েছে তাঁর। কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আলোচনা শুরু করেছে। এর দুদিন আগেই প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বধরার নাম চার্জশিটে উল্লেখ করেছিল ইডি।

আরও পড়ুন: হারটা মেনে নিতে সকলের খুব কষ্ট হচ্ছিল, বিশ্বকাপ ফাইনালে হার এখনো মেনে নিতে পারেননি শামি
ইডির দাবি, ২০০৬ সালে দিলির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহার কাছ থেকে হরিয়ানার ৪০ একরের তিনটি জমি কিনেছিলেন বধরা দম্পতি। প্রিয়াঙ্কা ও রবার্ট ২০১০ সালে ওই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই জমি বিক্রি করে দেন। এই জমি কেনা-বেচাতেই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে।

গত মঙ্গলবার ইডি (Enforcement of Directorate) তার চার্জশিটে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বধরার নাম উল্লেখ করেছিল। তবে সূত্রের খবর, ইডির চার্জশিটে অভিযুক্তদের তালিকায় কংগ্রেস নেত্রীর নাম নেই। বেআইনি লেনদেনে সঞ্জয় ভাণ্ডারি যিনি একজন অস্ত্র ব্যবসায়ী, তাঁর নাম জড়িত রয়েছে। তিনি বর্তমানে পলাতক। চার্জশিটে বলা হয়েছে, রবার্ট বধরা অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির টাকায় লন্ডনে নিজের সম্পত্তির নবীকরণ করিয়েছিলেন।
লোকসভার আগে বিপাকে Priynaka Gandhi, কোন দুর্নীতির দায় ইডির চার্জশিটে নাম কংগ্রেস নেত্রীর?

ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের মুখে জমি কেলেঙ্কারি মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকায় কংগ্রেস যে চাপে পড়তে পারে সে বিষয়ে সন্দেহ নেই। শুক্রবার নাগপুরে বিশাল পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস। মনে করা হচ্ছে, পদযাত্রা থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস।



