প্যারিসে পৌঁছেছেন নীরজ চোপড়া, কবে থেকে শুরু সোনার ছেলের খেলা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পদকের বিরাট প্রত্যাশা নিয়েই প্যারিসে এলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ, এবারও তাঁর থেকে রয়েছে সোনার প্রত্যাশা। চূড়ান্ত প্রস্তুতি নিয়েই অলিম্পিক্সে অংশ নিতে এলেন সোনার ছেলে। মধ্যেই মনু ভাকের এবং সরবজ্যোত সিং-এর জন্য ভারতীয় দল ইতিমধ্যেই দুটি পদক জিতেছে। আর ভারতের জ্যাভলিন থ্রো তারকা নীরজ চোপড়া মঙ্গলবার প্যারিসের অলিম্পিক গেমস ভিলেজে পৌঁছেছেন।

২৬ বছর বয়সী অ্যাথলিট আগামী ৬ আগস্ট স্ট্যাড ডি ফ্রান্সে পুরুষদের গ্রুপ এ জ্যাভলিন থ্রো যোগ্যাতা নির্ণায়ক পর্বে অংশ নেবেন। গ্রুপ এ কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হবে দুপুর ১.৫০ মিনিটে, এবং গ্রুপ বি একই দিনে বিকাল ৩.২০ মিনিটে শুরু হবে। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল ম্যাচ ৮ অগাস্ট, ২০২৪-এ খেলা হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

এই ম্যাচ দেখা যাবে সরাসরি সম্প্রচার করা হবে Sports18 চ্যানেলে এবং (SD এবং HD)। Jio Cinema অ্যাপে আর দূরদর্শনের স্পোর্টস চ্যানেলে। নীরজের খেলার ইতিহাস দেখলে আমারা দেখতে পাব টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ৮৭.৫৮ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতেছিলেন। এর পর নীরজ ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্ব পার করে রুপোর পদক জিতে নেন।

এর পর ২০২৩ সালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতে নেন নীরজ। তাঁর খেলার ইতিহাসই এবার মানুষের মনে তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সেই প্রত্যাশা কি পারবেন নীরজ পূরণ করতে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর