গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৫ জানুয়ারি, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের পঞ্চম দিন। বছর শেষ হতে ৩৬০ দিন বাকি (অধিবর্ষে ৩৬১ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৯০- কোরিয়ান গায়ক ইয়াং ইউছুব।
১৯৬৯- মার্কিন গায়ক মারিলিন ম্যানসন।
১৯৪৬- মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ডায়ান কিটন।
১৯৩৮- বাংলাদেশি ছড়াকার সুকুমার বড়ুয়া।
১৯৩৭- বাংলাদেশি শিল্পপতি আব্দুল মোনেম।
১৯০০- বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরী।
১৮৮০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৫৯২- মুঘল সম্রাট শাহজাহান।



মৃত্যু
২০২০- বাংলাদেশী রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
১৯৯৫- প্রথম বাঙালী মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী।
১৯৯০- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আর্থার কেনেডি।
১৯৫২- পতৌদির অষ্টম নবাব ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইফতিখার আলি খান পতৌদি।
১৯২৬- নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়।
১৮৯০- প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
২০১৪- আজকের দিনে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৬- জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।
১৯৫০- ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
১৯৩৪- কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।
১৯৩৩- গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।
১৯০৯- কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
১৮৬৭- জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জোড়াসাঁকো থিয়েটারের উদ্বোধন করা হয়।
১৭৫৯- আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।








