নজরবন্দি ব্যুরো: আজ ১৫ জুলাই, ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৯৬ তম দিন (অধিবর্ষে ১৯৭)। বছর শেষ হতে আরও ১৬৯ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম-
১৯৭৭- আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।
১৯৭৬- জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল ডিয়ান ক্রুগা।
১৯৬১- মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফরেস্ট হুইটেকার।
১৯৫৪- আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মারিও কেম্পেস।
১৯২৫- বাঙালি নাট্যব্যক্তিত্ব বাদল সরকার।
১৯১৭- আফগান কমিউনিস্ট নেতা নূর মুহাম্মদ তারাকি।
১৯০৩- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামী কামরাজ নাদার (ভারত রত্নে সম্মানিত)।
১৮৯৩- পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন।
১৮৬১- বাঙালি লেখিকা শরৎ কুমারী চৌধুরানী।
১৮২০- বাংলা সাহিত্যের প্রবন্ধকার অক্ষয়কুমার দত্ত।

মৃত্যু-
২০১৭- মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট মার্টিন ল্যান্ডাউ।
২০১২- মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেস্ট হোম।
২০১০- আজকের দিনে প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।
১৯৬০- মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা লরেন্স টিবেট।
১৮৭৮- সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
![]()
ঘটনাবলী-
২০১০- ভারতীয় টাকার প্রতীক ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।
১৯৯৮ – বাংলাদেশ সরকার কর্তৃক ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’ নামে নতুন মন্ত্রণালয় গঠন।
১৯৮৭ – তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।
১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমাবাজি হয়।
১৮১৫- ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।
১৮৫৭- কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী ও শিশুর প্রাণ বলি হয়।
১৯১২ – ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।
১৯৩৫ – কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




