কানপুর টেস্টে কী খেলবেন বুমরা? কী ভাবছে টিম ম্যানেজমেন্ট

Kanpur Test: সেক্ষেত্রে টিমে নতুন এন্ট্রি হবে কার? জানা গিয়েছে কানপুরের টেস্টে পিচে বাউন্স থাকবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জিতেছে ভারত। পরের মোকাবিলা কানপুরে। সেখানেও অনেকটাই এগিয়ে থাকবেন রোহিত শর্মারা। কিন্তু দুই জায়গার পিচ আলাদা। ফলে বদল আসতে পারে দলেও। তাহলে কি বিশ্রামে পাঠান হবে বুমরাহকে? সেক্ষেত্রে টিমে নতুন এন্ট্রি হবে কার? জানা গিয়েছে কানপুরের টেস্টে পিচে বাউন্স থাকবে না।

বল আসবে নীচু হয়ে। ব্যাটাররা কিছু সাহায্য পেতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। তবু পিচের চরিত্রের কথা মাথায় রেখে তিন স্পিনারে খেলতে পারেন রোহিত শর্মারা। অশ্বিন-জাদেজা ছাড়াও দলে ঢুকতে পারেন কুলদীপ বা অক্ষর। অন্যদিকে, চর্চা শুরু হয়েছে জসপ্রীত বুমরাকে নিয়ে। কানপুর টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও চেন্নাইয়ে তিনি খুব বেশি পরিশ্রম করেননি।

প্রথম ইনিংসে ১১ ওভার এবং দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বোলিং করেছেন তিনি। ফলে, বর্ডার গাভাসকার ট্রফির কথা মাথায় রেখে বুমরাকে আরও একটা ম্যাচ দেওয়া হবে নাকি ফের নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তা নিয়ে এখনও চলছে জল্পনা। সামনে অনেক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। নিউজিল্যান্ড সিরিজের পর নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি। বুমরাহ যাতে তরতাজা হয়ে সেখানে নামতে পারেন, সেদিকে লক্ষ্য থাকবে টিম ম্যানেজমেন্টের।

যদি বুমরা বিশ্রামে যান তাহলে অশ্বিন – জাদেজার সাথে দলে থাকতে পারেন কুলদীপ অথবা অক্ষর প্যাটেল। তবে পরিসংখ্যান বলছে কুলদীপের থাকার সম্ভাবনায় বেশি। তবে কে থাকবেন সেটা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই। তবে বছরের শুরতে ইংল্যান্ডের বিপক্ষে কুলদীপ নিয়েছিলেন ১৯ উইকেট যা তাকে এগিয়ে রাখবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন