৬ জুন নির্জলা একাদশী ২০২৫: কারা পালন করবেন, কী কী নিয়ম মানতে হবে? জানুন বিস্তারিত

হিন্দু ধর্মের অন্যতম কঠোর ব্রত নির্জলা একাদশী ২০২৫ সালে পড়েছে ৬ জুন, শুক্রবার। একাদশী উপবাসে কী করতে হয় আর কী করা নিষেধ, জানুন পূর্ণ নিয়মকানুন ও তিথির সময়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানাঃ হিন্দু ধর্মে একাদশী ব্রত একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উপবাস। এই ব্রতের মধ্যে সবচেয়ে কঠোর এবং শ্রেষ্ঠ ব্রত হল নির্জলা একাদশী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। ২০২৫ সালে নির্জলা একাদশী পড়েছে ৬ জুন, শুক্রবার। এই দিনে উপবাসীরা শুধুমাত্র জল ছাড়াও সমস্ত আহার থেকে বিরত থাকেন, তাই এর নাম ‘নির্জলা’ একাদশী।

অনেকেই প্রশ্ন করেন — “চাইলেই কি একাদশীর ব্রত পালন করা যায়?” উত্তর হল, একাদশী ব্রত পালনের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার। এটি শুধু ইচ্ছার ওপর নয়, নিষ্ঠা, বিশ্বাস এবং ধার্মিক নিয়ম মানার ওপর নির্ভর করে।

৬ জুন নির্জলা একাদশী ২০২৫: কারা পালন করবেন, কী কী নিয়ম মানতে হবে? জানুন বিস্তারিত

৬ জুন নির্জলা একাদশী ২০২৫: কারা পালন করবেন, কী কী নিয়ম মানতে হবে? জানুন বিস্তারিত
৬ জুন নির্জলা একাদশী ২০২৫: কারা পালন করবেন, কী কী নিয়ম মানতে হবে? জানুন বিস্তারিত

নির্জলা একাদশী ২০২৫: তিথি ও সময়
একাদশী তিথি শুরু: ৫ জুন, বৃহস্পতিবার রাত ২:১৮ মিনিট
একাদশী তিথি শেষ: ৬ জুন, শুক্রবার ভোর ৪:৪৯ মিনিট
উপবাসের দিন: ৬ জুন, শুক্রবার (২২ জ্যৈষ্ঠ)


কারা পালন করতে পারেন এই ব্রত? স্বামী বিয়োগের পর মহিলারা। উপনয়নের পর কিশোররা। মাতৃ বা পিতৃবিয়োগের পর সন্তানরা। বিষ্ণুভক্তরা এবং যাঁরা পাপমোচনের জন্য উপবাস করতে চান


একাদশী ব্রত পালনের নিয়মাবলী:
১. একাদশীর দিন তুলসীপাতা ছেঁড়া যাবে না। প্রয়োজন হলে আগের দিন সংগ্রহ করুন।
২. স্নান কেবল জল দিয়ে করতে হবে, কোনও সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না।
৩. মাজনের বদলে নিমের দাতন ব্যবহার করুন।
৪. চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণ নিষেধ
5. ভাত বা চালজাত খাবার খাওয়া যাবে না। খেতে পারেন রুটি, ডালিয়া, ফল, সাবু।
৬. ইষ্টদেবতাকে ভোগ না দিয়ে কিছু খাবেন না
৭. দিনভর খারাপ কথা ও কুচিন্তা থেকে দূরে থাকুন।
৮. সাধ্যমতো গরিব বা ব্রাহ্মণকে দান করুন।


উপবাসের গুরুত্ব:
ধার্মিক বিশ্বাস অনুযায়ী, নির্জলা একাদশী পালন করলে হাজার একাদশীর ফল একসঙ্গে লাভ হয়। এটি শুধু পুণ্য নয়, পাপমোচনের উপায়ও। একাদশী ব্রত মানসিক শান্তি, আর্থিক স্থিতি ও পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর