Death: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জীবনের দুটো সবচেয়ে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু! কিন্তু মৃত্যুকে ঘিরে থাকে বহু রহস্য! মৃত্যু ঠিক কেমন? এর স্বাদ কেউ বলতে পারেন না। কারণ মানুষ একবার মরে গেলে কেউ বলতে পারে না ওই সময়টা ঠিক কেমন ছিল। তারপের প্রশ্ন, মৃত্যুর পরের জীবন কেমন হয়? মৃত্যুর পর আদৌ কি কোনও অস্তিত্ব আছে? এই সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু নিশ্চিত কোনও উত্তর নেই! সব উত্তরই ধোঁয়াশায় ভরা! কিন্তু মৃত্যুর ঠিক আগের সময়টা কেমন?

আরও পড়ুনঃ সারাদিন পেট ব্যাথা কি শুধুই গ্যাস নাকি কোলন ক্যানসারের লক্ষণ? জানুন…

মৃত্যু নিয়ে বহু মানুষ নানা গবেষণা করে থাকেন। মৃত্যুর আগের মুহূর্তে মানুষের মানসিক কী কী অবস্থা দেখা দেয়, মৃত্যুর আগের মুহূর্ত কেমন হয়, এসব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন বহু মানুষ। সম্প্রতি একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এই নিয়ে দীর্ঘ গবেষণা চলছিল। গবেষণা শেষে গবেষকদের মত, মৃত্যুর আগে মানুষ তাঁর গোটা জীবনটা চোখের সামনে দেখতে পান।

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর
মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর

মৃত্যুর সময় কী দেখে একজন মানুষ? সম্প্রতি এক গবেষণায় সেই উত্তরই দিল একদল চিকিৎসক। মৃত্যুর ঠিক আগে একজন মানুষ ঠিক কী দেখেন? ব্রিটিশ কলম্বিয়ার এক দল চিকিৎসক এই বিষষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছেন! অবশেষে মিলম উত্তর। চিকিৎসকদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন ব্যক্তির মস্তিষ্কে অতীতের সব স্মৃতি ছবির মতো ফিরে আসে।

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর
মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর

ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে এক রোগীর চিকিৎসা চলাকালীন এই ব্যাপারে নিশ্চিত হন গবেষকরা। ওই রোগী মৃগী আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি নামে এক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। মস্তিষ্ক থেকে উৎপন্ন তড়িৎ সঙ্কেত ধরা পড়ে এই যন্ত্রে। কিন্তু ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি চলাকালীন আচমকাই ওই রোগী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তার ফলেই মৃত্যুর সময় মস্তিষ্কে ঘটে চলা ঘটনাপ্রবাহ ধরা পড়ে যায় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি যন্ত্রে।

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখে একজন মানুষ? এক সমীক্ষায় মিলল সেই উত্তর

চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময়ে ধরা পড়া তরঙ্গ সঙ্কেত স্মৃতিচারণা করার সময়ে উপন্ন হওয়া তরঙ্গ সঙ্কেতের মতো। মস্তিষ্কের শেষ কাজটি হল মৃত্যুর মুহূর্তে জীবনের সব সুন্দর স্মৃতিগুলিকে এক লহমায় ফিরিয়ে দেওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন