Republic Day: এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, প্রজাতন্ত্রের কুচকাওয়াজে ফিরছে বাংলার ট্যাবলো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুই বছর পর ফের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে নামতে চলেছে পশ্চিমবঙ্গের ট্যাবলো। শোনা যাবে চণ্ডীপাঠ এবং ঢাকের বাদ্যি। সূত্রের খবর, এবছর রাজ্যের পাঠানো ট্যাবলোতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন। যেখানে উপস্থিত থাকবেন মহিলারা।

আরও পড়ুনঃ Mamata-Abhishek: মঞ্চে বসতে রাজি হননি অভিষেক, মমতার অনুরোধে প্রণাম করে নেমে যান

চলতি বছরেই দুর্গাপুজোকে ইউনেস্কো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। মুলত সেই দুর্গাপুজোকে থিম করতে চাইছে রাজ্য। দুর্গাপুজোর সঙ্গে নারীর ক্ষমতায়ন তুলে ধরতে দুর্গা প্রতিমার সঙ্গে থাকবেন মহিলা ঢাকিরা। শোনা যাবে চণ্ডীপাঠ। কলকাতার দুর্গাপুজো যে ইউনেস্কোর সম্মান পেয়েছে, সেটা জানানো হবে।

এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, দিল্লিতে ট্যাবলো পাঠাচ্ছে বাংলা 
এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, দিল্লিতে ট্যাবলো পাঠাচ্ছে বাংলা

গত বছর সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন এবং স্বাধীনতার অমৃত মহোৎসবকে থিম করে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেবিষয়ে ছাড়পত্র মেলেনি। যা নিয়ে রাজ্য বনাম কেন্দ্র সরকারের তরজা শুরু হয়। তার আগে ২০২০ সালের বাংলার পাঠানো ‘কন্যাশ্রী’, ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের আদলে তৈরি ট্যাবলও প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় দল।

এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, দিল্লিতে ট্যাবলো পাঠাচ্ছে বাংলা 
এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, দিল্লিতে ট্যাবলো পাঠাচ্ছে বাংলা 
এবারের থিম দুর্গা ও নারী ক্ষমতায়ন, দিল্লিতে ট্যাবলো পাঠাচ্ছে বাংলা

রাজনৈতিক মহলের দাবি, এর আগে বাংলার ট্যাবলো বাতিল করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এর পিছনে কোনও রাজনীতি নেই। কিন্তু এবার ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজোর ট্যাবলো বাতিল করা হলে প্রশ্নের মুখে পড়তে হবে কেন্দ্রকেই। তার ওপর বিজেপির তরফে দাবি করা হচ্ছে, দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে নরেন্দ্র মোদির সরকারের যোগদান রয়েছে বলে দাবি করা হচ্ছে। তাই বাংলার ট্যাবলো বাতিল হলে আখেরে লাভ তৃণমূলের হত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন