STF: বিরাট সাফল্য এসটিএফের, জঙ্গি সন্দেহে এসটিএফের জালে আরও দুই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জঙ্গিমূলক কাজের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ফের দুই জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত দুই জনের নাম সমীর হোসেন ও সাদ্দাম হোসেইন খান। অভিযোগ, দুই জনের সঙ্গে জিহাদি দলের যোগ মিলেছে। এটা এসটিএফের বিরাট সাফল্য মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ Rabindranath Chaterjee: সিপিএমের চাকরি খেয়ে নিতে হবে, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

পুলিশ সূত্রে খবর, ধৃত সমীর হোসেইনকে ডায়মণ্ড হারবার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য এক ধৃত সাদ্দাম হোসেইন খানকে মুম্বইয়ের নির্মলনগর থেকে মুম্বই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

বিরাট সাফল্য এসটিএফের, আরও দুই জন গ্রেফতার 
বিরাট সাফল্য এসটিএফের, আরও দুই জন গ্রেফতার 

এর আগে গত মাসে দক্ষিণ ২৪ পরগণার শাসন থেকে আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান ধৃত দুই জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক জনের সন্ধান পায় তদন্তকারী অফিসাররা।

৩৭ বছরের রকিবের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও ৩২ বছরের আহসান হুগলির আরামবাদের বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ লাগু করা হয়েছে। ধৃতদের সঙ্গে জড়িত ১৭ জনের খোঁজ পায় পুলিশ।

বিরাট সাফল্য এসটিএফের, আরও দুই জন গ্রেফতার 

বিরাট সাফল্য এসটিএফের, আরও দুই জন গ্রেফতার 
বিরাট সাফল্য এসটিএফের, আরও দুই জন গ্রেফতার 

রকিবকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে মৌজ ওরফে সইফউদ্দিন ও হাসান ওরফে নূর কাসিমকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ দুই জনেই আল কায়দার সঙ্গে যুক্ত। এমনকি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে দুই জন অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত বলে জানা গেছে।সইফউদ্দিন এবং নূর দু’জনেই বিবাহিত। সিতাই এলাকারই দুই মহিলাকে তারা বিয়ে করে। এদের মধ্যে একজনের বাপের বাড়ি উত্তর ২৪ পরগনায় ও অপরজনের বাড়ি অসমে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন