কবে বাংলার ভোটের দিন ঘোষণা? জল্পনা তুঙ্গে, এপ্রিলের মাঝামাঝি প্রথম দফার সম্ভাবনা

১৬ মার্চ বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে জল্পনা। এপ্রিলের মাঝামাঝি প্রথম দফার ভোটের সম্ভাবনা, তবে ৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর জল্পনা—১৬ মার্চই ঘোষণা হতে পারে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সূচি। বাংলার ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই India-র আরও চার রাজ্য—Tamil Nadu, Kerala, Assam এবং Puducherry-তেও নির্বাচনের দিনক্ষণ জানাতে পারে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়েই বাংলায় প্রথম দফার ভোট হতে পারে বলে সূত্রের খবর।

সূত্রের দাবি, ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিলেন Election Commission of India-র ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-এর নেতৃত্বে কমিশনের প্রতিনিধিরা প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। লক্ষ্য একটাই—আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও রক্তপাতহীনভাবে সম্পন্ন করা।

Shamim Ahamed Ads

রাজ্যে ভোট কত দফায় হবে, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, ১ থেকে ৩ দফার মধ্যেই ভোটপর্ব শেষ করার কথা ভাবছে কমিশন। কারণ যত বেশি দফায় ভোট হয়, ততই উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনা বাড়ে বলে মনে করছে বিরোধী শিবির। জানা গিয়েছে, কমিশনের সঙ্গে বৈঠকে বাম ও বিজেপি প্রতিনিধিরা কম দফায় ভোট আয়োজনের পক্ষেই মত দিয়েছে।

যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এপ্রিলের মাঝামাঝি প্রথম দফার ভোট হতে পারে এবং এপ্রিলের মধ্যেই ফল ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত সমস্যার কারণে তাঁদের নাম এখনও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বর্তমানে প্রায় ৫০০ জন জুডিশিয়াল অফিসার এই বিষয়টির নিষ্পত্তির কাজ করছেন।

এই ইস্যু নিয়ে সম্প্রতি Supreme Court of India-তেও একটি পিটিশন দায়ের করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, গত সোমবার পর্যন্ত প্রায় ১০ লক্ষ বিচারাধীন ভোটারের সমস্যার সমাধান হয়েছে, যদিও এখনও বহু আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন ভোটারদের শুনানি প্রক্রিয়া চলতে থাকবে। এমনকি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব। কমিশন আগেই ইঙ্গিত দিয়েছে, ভোটের আগেই যত বেশি সম্ভব বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত