Weather Update Today: ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বঙ্গে শীতের কাঁপুনির মধ্যেই আগামী শনি-রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় রাজ্যে আবার বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহের শেষেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রবিবার ও সোমবার শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে রাজ্যে বাড়বে তাপমাত্রাও।

আরও পড়ুনঃ কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি? কোন কোন জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস? কি বলছে হাওয়া অফিস

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দেশের পশ্চিমাংশ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করবে। যার জেরেই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি মূলত শনিবার উত্তরবঙ্গ থেকে শুরু হবে। চলবে সোমবার পর্যন্ত।

উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত শিলাবৃষ্টিই হতে পারে বলে জানাল আলিপুর। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও মূলত শিলাবৃষ্টিই হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে তাপমাত্রার খুব হেরফের না হলেও বৃষ্টির সঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর। দক্ষিণবঙ্গের এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় ১৭ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা সপ্তাহ শেষে। ২৫ জানুয়ারির পর আবার ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ওঠানামা করবে। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলায় ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতেও ক্রমেই কমবে তাপমাত্রা। জেলাগুলিতেও পারদ ক্রমেই নিম্নমুখী।

আবহবিদরা বলছেন শীত নিয়ে উৎফুল্ল হওয়ারও কিছু নেই। কারণ, কতদিন শীত স্থায়ী হবে তা বলা যাচ্ছে না। বিশেষ করে ২০ তারিখের পর থেকেই ফের বদলাবে আবহাওয়া। হতে পারে বৃষ্টি। ২১ জানুয়ারি দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের দিন, অর্থাৎ ২২ জানুয়ারিও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও ২১ এবং ২২ জানুয়ারি আকাশের মুখ ভার থাকতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকবে ওই দুই দিন। রাতের তাপমাত্রার ক্ষেত্রে এখনই বিশেষ কোনও পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে দু’দিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ, শীত কমবে। উত্তরবঙ্গে আগামিকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস দোসর হবে শিলাবৃষ্টি, কি জানাচ্ছে হাওয়া অফিস

২০ জানুয়ারি অর্থাৎ, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি উত্তরের পাঁচটি জেলায় অর্থাৎ, দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ২৩ ও ২৪ জানুয়ারি দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই একটানা শীতের দেখা আপাতত নেই বললেই চলে এমনটাই বলছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত