বাংলাজুড়েই বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে আপনার জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ৬ জেলায়।
আগামী এক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি জেলায় বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার ভারী বৃষ্টি অন্তত ৬ জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।


আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের সমতলীয় জেলা অর্থাৎ মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার।
পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ।







