বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, জানুন রাজ্যের আবহাওয়া

কোলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটের ওপর শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রায় সামান্য পতনের পূর্বাভাস।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের দুর্যোগ। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল। এছাড়া, উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে যেটি কেরালা উপকূল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।

একই সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। যার ফলে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি উত্তরবঙ্গে।

সামান্য বৃষ্টি দক্ষিণের উপকূলের জেলায়। মেঘলা আকাশ দক্ষিণের কিছু জেলায়। বাকি রাজ্যে কোনো প্রভাব নেই। দিন ও রাতের তাপমাত্রা খুব সামান্য পতনের সম্ভবনা। উল্লেখযোগ্য পারদ পতন এই সপ্তাহে নেই। আগামী রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই। উত্তরবঙ্গের ওপরের ৩ জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

অপরদিকে কোলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটের ওপর শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রায় সামান্য পতনের পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সকালের দিকে ফাঁকা জায়গায় হালকা কুয়াশা। রাতের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৫ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর