রোহিতের পর অধিনায়ক বিরাট? ফের টিম ইন্ডিয়ার সিংহাসনে কিং কোহলি!

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেই জসপ্রীত বুমরাহ, কেল রাহুল, ঋষভ পন্থরা হতে পারে। কিন্তু তারা কী অন্তর্বর্তী অধিনায়ক হতে রাজি হবেন? তা নিয়েও ওঠে প্রশ্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ধারাবাহিক ব্যর্থতা এবং অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ে দীর্ঘ খরা প্রশ্নের মুখে ফেলেছে তাঁর ভবিষ্যত। সিডনি টেস্টের পর রোহিতের অবসর ঘোষণা করার সম্ভাবনা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। তাই পরবর্তী অধিনায়ক হিসেবে কে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

প্রাথমিকভাবে জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো খেলোয়াড়দের নাম উঠে এলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। দলের একজন সিনিয়র ক্রিকেটার অস্থায়ীভাবে নেতৃত্ব দিতে প্রস্তুতির ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। ক্রিকেট বোর্ড যদি বিরাটকে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে ফেরানোর সিদ্ধান্ত নেয়, তা হলে তা হবে এক বড় চমক।

বিরাট কোহলি ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তাঁর অধীনে ভারতীয় দল একাধিক ঐতিহাসিক সাফল্য পেয়েছে। এমন সংকটময় মুহূর্তে দলের দায়িত্ব নিতে তিনি সঠিক পছন্দ হতে পারেন।

বর্তমান পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ভেতরে অস্থিরতার খবর সামনে এসেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি এই পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবেন। বিরাট কোহলির অভিজ্ঞতা এবং নেতৃত্বের ক্ষমতা এই কাজের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

বোর্ড যদি সত্যিই রোহিত শর্মার পর অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে আনে, তা হলে এটি হতে পারে টিম ইন্ডিয়ার জন্য এক নতুন দিশা। তবে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন