আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে গেল ভিনেশ ফোগাটের আবেদন। অলিম্পিক থেকে রুপোর পদক জেতার আশাও শেষ হয়ে গেল ভারতীয় কুস্তিগিরের। উল্লেখ্য, আগামী শুক্রবার ভিনেশের আবেদনের রায় ঘোষণার কথা ছিল ক্রীড়া আদালতে। কিন্তু বুধবার আচমকাই বাতিল হয়ে যায় আদালতে ভিনেশের আবেদন।
আন্তর্জাতিক কুস্তি সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন করেছিলেন তিনি। চেয়েছিলেন, অলিম্পিক্স থেকে বাতিল করা হলেও অন্তত রুপো দেওয়া হোক তাঁকে। কিন্তু সেটা আর হল না। বুধবার ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, রুপোর পদক চেয়ে ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের আবেদন বাতিল করা হল। অলিম্পিক কুস্তিতে পদক দেওয়ার যে নিয়ম আগে কার্যকর ছিল, সেই নিয়মই বহাল থাকবে। ভিনে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মেনে নিতে হবে সেই নিয়ম।


উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স থেকে কুস্তিগীর ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণার পরে গোটা দেশ ভেঙে পড়েছে। নিশ্চিত একটা পদক হাতছাড়া করতে হয়েছে ভারতকে। এই বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের সামনে প্রতিনিধিত্ব করেছিলেন বিখ্যাত ভারতীয় আইনজীবী হরিশ সালভে।
প্যারিস অলিম্পিক্সের ফাইনাল থেকে তাঁর অযোগ্যতার পরে, ভিনেশ ফোগাটকে বাতিল করা হয়। এরপরেই বৃহস্পতিবার কুস্তি থেকে ভিনেশ ফোগাট অবসর ঘোষণা করেন। তিনি একটি বার্তায় লেখেন, ‘গুডবাই রেসলিং ২০০১-২০০২৪ এর একটি আবেগপূর্ণ পোস্টে আমি ক্ষমার জন্য সর্বদা আপনার কাছে ঋণী থাকব।’







