বিশ্বের কেউ পারেনি যা! বাংলাদেশকে নাস্তানাবুদ করে ইতিহাস গড়লেন ১৪ বছরের বৈভব

১৪ বছর ২৯৬ দিনে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অর্ধশতরান—বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে ইতিহাসে নাম লেখালেন ভারতীয় বিস্ময় বৈভব সূর্যবংশী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাঠে নামলেই রেকর্ড—এ যেন বৈভব সূর্যবংশীর নিত্যসঙ্গী। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে চাপের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে এমন এক কীর্তি গড়লেন বৈভব, যা আগে বিশ্বের কোনও ব্যাটারই পারেননি। বয়স এখনও ১৫ ছোঁয়নি, অথচ ক্রিকেট ইতিহাসে নাম তুলে ফেললেন সোনার অক্ষরে।

শনিবার (১৭ জানুয়ারি) অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬৭ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক—মাত্র ৩০ বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতরান। আর সেই হাফ সেঞ্চুরির সঙ্গেই ভেঙে দেন বয়স সংক্রান্ত এক ঐতিহাসিক বিশ্বরেকর্ড।

Shamim Ahamed Ads

১৪ বছর ২৯৬ দিন বয়সে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচে অর্ধশতরান করা বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন বৈভব। এত কম বয়সে ছোটদের বিশ্বকাপে এর আগে কেউ হাফ সেঞ্চুরির গণ্ডি পেরোতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ যে নিরাপদ হাতে, তা যেন আরও একবার প্রমাণ করলেন এই কিশোর প্রতিভা।

বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ও পরিণত ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। বৈভবের ৭২ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। ম্যাচের ২৭তম ওভারের দ্বিতীয় বলে ইকবাল হোসেন ইমনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হলেও, ততক্ষণে নিজের কাজ সেরে ফেলেছেন তিনি।

ফলাফল যাই হোক, এই ইনিংস ইতিমধ্যেই ঢুকে গিয়েছে ইতিহাসের পাতায়। বয়সের সীমা ভেঙে, চাপের মঞ্চে নিজেকে প্রমাণ করে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন—ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত