পাশ করেও মেলেনি চাকরি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই অনশনকারী হবু শিক্ষক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাশ করেও মেলেনি চাকরি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই অনশনকারী হবু শিক্ষক। চলতি মাসের ৪ তারিখে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত অনশনকারী শিক্ষকদের অনশন মঞ্চ ভেঙে দেওয়া হয় বিধান নগর পুলিশের তৎপরতায়। অভিযোগ, এম এ, বিএড, এম এস সি, এম এড পাশ করা হবু শিক্ষকদের কুকুর-বিড়ালের মত তাড়িয়ে দেওয়া হয় অনশন মঞ্চ থেকে।

আরও পড়ুনঃ সপ্তাহ শেষের বর্ষণে ভাসছে রাজ্য, জেলায়-জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা দিনভর

তাদের ব্যাগ, বিছানাপত্র, মশারি, ফেস্টুন, পুলিশ ভ্যানে তুলে নিয়ে কোন অজানা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। যে জিনিস পত্রের খোঁজ আজও তারা পেয়েছেন কিনা কোন খবর নেই। রিলে অনশন চলছিল প্রায় ছয় মাসের বেশি সময় ধরে। হবু শিক্ষকদের অভিযোগ, একপ্রকার আতঙ্কবাদী ধর পকড়াও করার কৌশল অবলম্বন করে বিশাল পুলিশবাহিনী বৃষ্টির অন্ধকার রাতের সুযোগ নিয়ে অনশন মঞ্চ ভেঙে দেয়।

নজরবন্দি কে ট্যুইটারে ফলো করুন – এখানে ক্লিক করুন। 

এই হবু শিক্ষকরা করুনাময়ী বাস স্ট্যান্ডের ফুটপাতে অনশন শুরু করেছিলেন চলতি বছরের জানুয়ারি থেকে। পাশ করেও মেলেনি চাকরি, তাই ন্যায্য অধিকার ফিরে পেতে এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ পেতে এই অনশনের সূত্রপাত। গত চার তারিখ রাত্রিতে যখন প্রবল বৃষ্টিপাত শুরু হয় ঠিক সেই সময়ে শিক্ষকরা তাবু থেকে একটু দূরে সরে যখন প্রবল বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিল ঠিক তখনই অনশন মঞ্চ ফাঁকা পেয়ে বিধান নগর পুলিশ বাহিনী বলপূর্বক অনশন মঞ্চ গুড়িয়ে দেয় বলে অভিযোগ।

পাশ করেও মেলেনি চাকরি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই অনশনকারী হবু শিক্ষক

dd

যার ফলস্বরূপ হতাশায়, বিষন্নতায় গতকাল অশোক বিশ্বাস নামে এক হবু শিক্ষক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাবরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। অনশনকারী হবু শিক্ষক অশোক বিশ্বাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে বলে খবর। প্রায় দুই মাস আগে এই অনশন মঞ্চ থেকেই মিলন মাল নামে আর এক হবু শিক্ষক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পশ্চিমবঙ্গের সমাজসেবী মহল, বুদ্ধিজীবি মহল, বিশিষ্ট শিক্ষিত মহলের কাছে হবু শিক্ষকদের প্রশ্ন, আর কতদিন এভাবে বাংলার বেকার যুবকরা বিষন্নতায়, অবসাদে রোগাক্রান্ত হবেন এবং আত্মহত্যার পথ বেছে নেবেন। এই মেধা তালিকাভুক্ত হবু শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়কে ঘিরে যে সমস্যা, সেই সমস্যার সমাধান না হলে অদূর ভবিষ্যতে আরও হাজারো বেকার যুবক-যুবতী মানসিক অবসাদে ভুগবেন ও আত্মহত্যা করবেন। সরকারের নিয়োগ নিয়ে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষ ভাবে এই বেকার হত্যা অচিরে বন্ধ হওয়া উচিৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন