10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 9:05 অপরাহ্ন
23 C
Kolkata

কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।

আরও পড়ুন:রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভেঙ্গে পড়েছিলেন পরীমণি, অবশেষে পাশে থাকার মানুষ পেলেন

কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি-সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।

কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির মুম্বইয়ের আধিকারিক কিরণ নারখেদে বলেন, ‘‘শনিবারের ভূমিকম্পের মূল উৎসস্থল বাংলাদেশ। আফগানিস্তানে ভূমিকম্প হলে যেমন দিল্লি কেঁপে ওঠে, তেমনই বাংলাদেশে ভূকম্পনের ফলে কলকাতা-সহ বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। কেঁপেছে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকা।”

কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

লাদাখেও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। কিছু দিন আগে নেপালে পরপর বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। কম্পন টের পাওয়া গিয়েছিল দিল্লি, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। তবে আজকের ভুমিকম্পে এখনও কোন হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading