খুঁটিপুজো হয়ে গিয়েছিল, পুজোর প্রস্তুতিও চলছিল। এর মধ্যেই কমিটির নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ ও বিজেপি নেতাদের ‘চাপ’-এর অভিযোগে বন্ধ হওয়ার মুখে উত্তর কলকাতার ৯৪ বছরের দুর্গাপুজো।
দুর্গাপুজোর সরকারি অনুদানে ২০২৬ সালে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। বড় বাজেটের পুজো বাদ দিয়ে আর্থিক ভাবে দুর্বল কমিটিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অনুদানের চূড়ান্ত অঙ্ক এখনও ঘোষণা হয়নি।