Petrol-Diesel Price in Kolkata: একটানা ৪৩ দিন অপরিবর্তিত রইল দাম, পেট্রল-ডিজেলের দাম নিয়ে রাজ্যের কি মত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  প্রচলিত একটি কথা আছে একেই মা মনোসাতারপর আবার ধুনোর গন্ধ, এখন দেশের অবস্থা ঠিক তেমনি। দেশে এক দিকে করোনা তো অন্যদিকে পেট্রল-ডিজেলের দাম কমার কোনও লক্ষণ নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ৭০ ডলার ব্যারেল প্রতি হলেও তার কোনও প্রভাব নেই এদেশে। বিভিন্ন রাজ্যগুলি শুল্ক (VAT) কমানোয় দাম অবশ্য কিছুটা কমেছে। একনজরে দেখে নেওয়া যাক, জ্বালানির দামের আপডেট।

আরও পড়ুনঃ SBI: সুখবর, কর্মী নিয়োগের নয়া ঘোষণা করল SBI

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Kolkata)
নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে কলকাতায় জ্বালানির দাম একই রয়েছে। কলকাতায় একটানা ৪৩ দিন অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ১০৪ টাকা ৬৭ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৯ টাকা ৭৯ পয়সা।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Delhi)
দিল্লিতেও গত কয়েকদিন স্থির রয়েছে জ্বালানির দাম। রাজধানী শহরে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা প্রতি লিটার। সম্প্রতি কেজরিওয়াল সরকার ভ্যাট কমাতেই দিল্লিতে কমেছে পেট্রলের দাম। তবে ডিজেলের দামে কোনও শুল্ক কমানো হয়নি।

মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai)
বলিউড নগরীতে পেট্রলের দাম রয়েছে আকাশ ছোঁয়া। দেশের প্রধান মেট্রো শহরগুলির মধ্যে বাণিজ্য নগরীতেই জ্বালানির দাম সবচেয়ে বেশি। মুম্বইয়ে পেট্রলের দাম রয়েছে ১০৯ টাকা ৯৮ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৯৪ টাকা ১৪ পয়সা প্রতি লিটার।

চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Chennai)
দক্ষিণের এই শহরটিতে পেট্রলের দাম রয়েছে ১০০-এর বেশি। চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে 101 টাকা 40 পয়সা। এছাড়া ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার ৯১ টাকা ৪৩ পয়সা।

এবার দেখে নেওয়া যাক দেশের কোন কোন শহরে লিটার প্রতি পেট্রলের দাম 100-এর নিচে –
আগ্রা – ৯৫.০৫ টাকা, আহমেদাবাদ – ৯৫.১৩ টাকা, এলাহাবাদ – ৯৫.৩৫ টাকা, দেহরাদুন – ৯৪ টাকা, গুরগাঁও – ৯৫.৯০ টাকা, গুয়াহাটি – ৯৪.৫৮ টাকা, জামশেদপুর – ৯৮.৪৫ টাকা, কানপুর -৯৪.৯৭ টাকা, লখনৌ – ৯৫.২৮ টাকা, লুধিয়ানা – ৯৫.৫৭ টাকা, নাগপুর – ৯৫.২৭ টাকা, রাজকোট – ৯৪.৮৯ টাকা, সুরাট – ৯৪.৯৮ টাকা।

একটানা ৪৩ দিন অপরিবর্তিত রইল দাম, পেট্রল-ডিজেলের দাম নিয়ে রাজ্যের কি মত?

একটানা ৪৩ দিন অপরিবর্তিত রইল দাম, পেট্রল-ডিজেলের দাম নিয়ে রাজ্যের কি মত?
একটানা ৪৩ দিন অপরিবর্তিত রইল দাম, পেট্রল-ডিজেলের দাম নিয়ে রাজ্যের কি মত?

সাম্প্রতিক ইতিহাসে কলকাতাবাসী কবে এমন পেট্রল-ডিজেলে একটানা একই দর দেখেছে, তার হদিশ পাচ্ছেন না শহরবাসী। কবে, জ্বালানির দাম কমবে, সেই দিকেই তাকিয়ে সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন