নজরবন্দি ব্যুরোঃ অর্থ লাভ সঙ্গে সু-সম্পর্ক, আজকের দিনটি কেমন কাটবে আপনি কি জানতে চান? আজকের দিনটি আপনার জন্য শুভ নাকি অশুভ জানতে চান? তাহলে দেখে নিন আজকে আপনার ভাগ্যের নক্ষত্ররা কি বলে। মূলত হিন্দু শাস্ত্রে রাশিফল চর্চা করা হয়। দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে।
আরও পড়ুনঃপশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির


রাশিফল (Rashifal) হল জ্যোতিষ সংক্রান্ত ঘটনার উপর ভিত্তি করে একটি চার্ট, যেখানে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার ভিত্তিতে একজন ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যতের তথ্য দেখানো হয়। রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। জেনে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) কি অপেক্ষা করছে আপনার জন্যে?

মেষ (Aries): মেষরাশির অধিকর্তা মঙ্গল গ্রহ। এ রাশির ব্যক্তি ছোটকাল হতেই স্পষ্টভাষী, তেজস্বী ও নির্ভীক ধরনের হয়ে থাকে। বিভিন্ন রকম রোমাঞ্চকর কাজ সাহসীকতার সাথে করতে পারলে অনেক আনন্দ পায়। শ্রদ্ধেয় ব্যক্তি ও গুরুজনদের প্রতি ভক্তিযুক্ত। কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারে না। পরিশ্রমি তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল।



বৃষ (Taurus): বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ঘরোয়া দায়িত্ব বাড়তে পারে, তবে জীবনসঙ্গীর সহযোগিতায় আপনার কাজ আরও সহজ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ। স্বাস্থ্যের উন্নতি হবে।

মিথুন (Gemini): চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কর্কট (Cancer): মূলত কর্কট রাশিকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। কিছু না করেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একান্ত সময় কাটিয়ে মূল্যবান স্মৃতিগুলি আবার বাঁচিয়ে তুলুন। নতুন করে টাকা রোজগারের সুযোগ কাজে লাগান। ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে সপরিবারে আনন্দঘন কিছু সময় কাটানোর চেষ্টা করুন। এতে সবার মন প্রফুল্ল থাকবে।

সিংহ (Leo): নিজে নিজে ওষুধ খাবেননা কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়তে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিন। খুব একটা লাভদায়ক দিন নয় আজ, কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে।

কন্যা (Virgo): ফ্যাশন, মিডিয়া, রাজনীতির সঙ্গে জড়িতদের আজকের দিনটি খুব ভাল যাবে। আপনি যদি বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন, তবে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আয় বৃদ্ধি পাবে এবং শীঘ্রই আপনার আর্থিক সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। অযথা সন্দেহ করার অভ্যাস আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা (Libra): গাড়ি বা অন্য কোনও মূল্যবান জিনিস কেনার জন্য আজকের দিনটি উপযুক্ত। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি কথা না বলার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, অন্যথায় আপনি অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হবে, তবে দিনের দ্বিতীয়ার্ধে তাঁরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

বৃশ্চিক (Scorpio): সিদ্ধান্ত নেবার সময় অহংকারকে প্রশয় দেবেন না। আধিনস্তদের বক্তব্য মন দিয়ে শুনুন। আজ কল্যাণকর দিন, কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি অনেক দিকেই এগিয়ে থাকবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়ার চমৎকার সুযোগ পাবেন আজ। প্রেমিক-প্রেমিকারদের জন্য দিনটি ভালো।

ধনু (Sagittarius): উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেননা এবং আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যবসার মূলধন হিসেবেও অনেক জরুরী একটি বিষয়। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পেতে পারেন। সফর করার পক্ষে দিনটি শুভ নয়। নারী-পুরুষ একে অন্যের থেকে দূরে থাকবেন, অন্যথায় ব্যবসায়িক ক্ষতি হতে পারে।

মকর (Capricorn): আজ হঠাৎ কোনও প্রিয় বন্ধু আপনার বাড়িতে আসতে পারে। অনেক দিন পর আপনি চমৎকার সময় কাটাবেন। আপনি আপনার বন্ধুর কাছ থেকে ভাল পরামর্শও পেতে পারেন। আমদানি রপ্তানি সংশ্লিষ্ট কাজ করেন এমন জাতকদের জন্য আজকের দিনটি খুবই লাভজনক হতে চলেছে। চাকুরিজীবীদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে এবং বস আপনার কাজে খুব খুশি হবেন। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

কুম্ভ (Aquarius): যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় থাকবে। সম্ভাব্য অবিবাহিতদের ক্ষেত্রে, আজ আপনি আপনার প্রাণের বন্ধুর মনের কথা জানতে পারবেন। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে পারলে মনে করবেন যে, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
অর্থ লাভ সঙ্গে সু-সম্পর্ক, আর কি কি রয়েছে আজকের রাশিফলে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মীন (Pisces): যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভাল সুযোগ পেতে পারেন। যাঁরা নিজের ছোটো ব্যবসা শুরু করতে চান, আজ তাঁদের পরিকল্পনা কিছুটা এগিয়ে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আজ বাবার কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।







