নজরবন্দি ব্যুরো: একদিকে করোনা অন্যদিকে নির্বাচন। এই দুই নিয়ে গোটা বাংলা যখন হিমসিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে, তখনই আজ বুধবার সকালে অন্য এক ধাক্কা খেলো আসাম সহ বাংলা। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। কম্পন টের পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে খালি মাত্র ৪০৫০ টি বেড, বেসরকারিতে ৮৮৫! দেখুন কোথায় কত?
বুধবার সকাল ৭টা ৫১ নাগাদ অনুভূত হয় প্রথম কম্পন। সূত্রের খবর অনুযায়ী ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে। এরপর দু‘টি আফটার শকও অনুভূত হয়৷ একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পর ঘটে৷ রিখটার স্কেলে এগুলির মান যথাক্রমে ৪.৩ ও ৪.৪৷
আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম থেকে বাংলার বিস্তীর্ণ অংশ। কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কম্পন অনুভূত হয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। বিক্ষিপ্ত জায়গায় ইলেক্ট্রিক পোল উপড়ে যাওয়া থেকে বেশ কিছু জায়গায় রাস্তায় ফাঁটল ধরেছে বলেই জানা জায়। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সম্পুর্ণ ভাবে জানা যায়নি।



