নজরবন্দি ব্যুরোঃ সুপারস্টার অমিতাভ বচ্চন সহ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের টেস্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যাও। অমিতাভ সব বচ্চন পরিবারের চারজন বর্তমানে নানাবতী হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুনঃ বহু কাঙ্খিত রিপোর্ট প্রকাশ করে ভ্যাক্সিনের সুখবর দিল অক্সফোর্ড।
এরইমধ্যে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের বাংলো মন্নতের চারদিক প্ল্যাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ছবি সামনে এসেছে। প্ল্যাস্টিক ঘেরা শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই অনুমান করছেন যে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়েছে।
এই বাংলোতেই স্ত্রী গৌরি ও তিন সন্তানের সঙ্গে থাকেন শাহরুখ। পরিবারকে যাতে কোনওভাবে কোভিড-১৯ সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন শাহরুখ।বাংলোর ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য দেখা দিয়েছে।
কিছুদিন আগে তার বাড়ির একটি ফ্লোরকে করোনা চিকিত্সার জন্য বিএমসি-র হাতে তুলে দিয়েছিলেন তিনি। স্ত্রী এবং তিন সন্তানের সুরক্ষায় এবার গোটা বাড়িকেই ঢেকে ফেললেন প্লাস্টিকে।



