রেশন বণ্টন দুর্নীতিতে ইডির জালে দুই তৃণমূল নেতা, দুজনেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ

বৃহস্পতিবার সকালে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতের হাজিরা দিয়েছিলেন। জেড়ায় অসহযোগিতা করায় গ্রেফতার করা হয় তাঁদের। শুক্রবার এই দুজনকে তোলা হবে আদালতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন বণ্টন দুর্নীতি (Ration distribution case) মামলায় এবার ইডির জালে দুই তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকালে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতের হাজিরা দিয়েছিলেন। সম্পর্কে দুই ভাই তাঁরা। একজনের নাম আনিসুর রহমান ওরফে বিদেস। আনিসুর বর্তমানে তৃণমূলের ব্লক সভাপতি। অপর জন আনিসুরের ভাই আলিফ নূর  ওরফে মুকুল। জেড়ায় অসহযোগিতা করায় গ্রেফতার করা হয় তাঁদের। এই দুই ভাই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দুই মূল অভিযুক্ত বাকিবুর রহমান ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। শুক্রবার এই দুজনকে তোলা হবে আদালতে। এমনকি জ্যোতিপ্রিয় কন্যা কে বিয়েতে একটি স্করপিও গিফট করেছিল বলেও খবর।

বৃহস্পতিবার দুপুরেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আনিসুর এবং আলিফ। তাঁদের কে ইডির নোটিস অনুযায়ী এদিন বেশ কিছু নথিও তাঁদের কাছে ছিল। মঙ্গল বার সকাল রেশন বণ্টন দুর্নীতি (Ration distribution case) মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগণার একাধিক যায়গায় হানা দেয় ইডির দল। সেই তালিকায় ছিল এই দুই বিদেস ও মুকুলেরও বাড়ি। মঙ্গলবার আনিসুরের বাড়িতে ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। রাতে ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তাঁরা। শুধু বারিকের ফ্ল্যাটে নয়, একযোগে তাঁর চালকলেও হানা দিয়েছিল ইডি। একই সাথে ভাই মুকুলের ফ্ল্যাটেও তল্লাসি চালিয়ে ২১ লক্ষ্য টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরেই তাঁদের দুজনকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলে ইডি। সেই মতই বৃহস্পতি বার হাজিরা দিতে গিয়েই অবশেষে গ্রেফতার হয় তাঁরা।

প্রসঙ্গত, ২০১৮ নিজেদের চালকল চালানোর পাশাপাশি এই  আনিসুর যোগ দেন রাজনীতিতে। তারপরেই ক্রমশ পরিচিতি বারে তৃণমূল এর প্রথম সারির নেতা জতিপ্রিয় মল্লিকের সাথে। তার পর ক্রমশ যোগাযোগ বেড়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করেন। এরপরে অভিষেকের সাথেও একাধিক বার মঞ্চ শেয়ার করেছেন এই আনিসুর। সেই সময় জেলার বাকি নেতৃত্ব ছিল তার পিছনে। এর জেরে স্থানীয় স্তরে আনিসুরের প্রতিপত্তি আরও বাড়তে শুরু করে তাঁর। সেই সময় থেই দুর্নীতির জাল বুনতে থাকে আনিসুর।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন