SC East Bengal : ওরা চাইছিল ক্লাবটাকে কুক্ষিগত করতে, লগ্নিকারি সংস্থাকে তোপ লাল-হলুদ কর্তাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিগত কয়েকদিন ধরেই ফের চরমে পৌঁছেছে ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের মধ্যে দ্বন্দ্ব। যা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। অনেকেই বলছেন, এবারের আইএসএল মরশুম শেষ হলেই হয়ত লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে লগ্নিকারি সংস্থা।

আরও পড়ুনঃ Anis Khan Death: আনিস মৃত্যুকাণ্ডে সিভিক ভলেন্টিয়ারকে তলব সিটের, ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

শ্রী সিমেন্ট সূত্রে খবর, বিগত বেশকিছুদিন ধরেই নাকি চক্রান্ত এর গন্ধ পাচ্ছেন আধিকারিকরা। তাদের দাবি, এই ফুটবল মরশুমে ইচ্ছা করে খারাপ খেলার জন্য নাকি ফুটবলারদের কাছে ফোন করা হচ্ছে। যা একেবারেই নাকচ কর দিয়েছে ক্লাব পক্ষ। ক্লাবের সাবেক কর্তাদের দাবি,  “এই ধরনের কথা যারা বলে তারা হয় শয়তান, নয় উন্মাদ।”

তবে এখানেই শেষ নয়। শ্রীসিমেন্টের দিকে আক্রমন শানিয়ে ক্লাবের সদস্যরা আরও বলেন, ওদের আর কোনও রাস্তা নেই। ওরা চাইছিল ক্লাবটাকে কুক্ষিগত করতে। নিজেদের হাতে নিয়ে নিতে চাইছিল ওরা। যা কোনও মতেই মেনে নেবেন না তাদের সদস্যরা। তাই এসব যুক্তি দিচ্ছে দলের বর্তমান লগ্নিকারি সংস্থা।

কিন্তু কেন হল এমন পরিস্থিতি? বিশেষ সূত্র মারফত খবর, মাঝখানে উভয়পক্ষের মধ্যেই সমস্ত বিবাদ মিটে গিয়েছিল। কিন্তু সমস্যা বাড়তে থাকে উভয়পক্ষের মধ্যস্থতাকারী কে নিয়ে। এমনকি ক্লাবের এক কর্তাও উল্লেখ করেন এই একই কথা। তিনি বলেন, দুই পক্ষের সমস্যা না মেটার মূলে রয়েছেন সেই একজনই। তবে শুধু ক্লাবের সাবেক কর্তারা নন। দলের প্রাক্তন ফুটবলারও ক্ষোভ উগড়ে দেন সেই মধ্যস্থতাকারীকে নিয়ে।

ওরা চাইছিল ক্লাবটাকে কুক্ষিগত করতে, শ্রীসিমেন্ট কে তোপ ইস্টবেঙ্গলের 

Calcutta Football League pullout may relegate SC East Bengal: IFA | Sports News,The Indian Express
ওরা চাইছিল ক্লাবটাকে কুক্ষিগত করতে, লগ্নিকারি সংস্থাকে তোপ লাল-হলুদ কর্তাদের

তাদের দাবি, তারা লগ্নিকারি সংস্থার সঙ্গে আলোচনায় বসার কথা জানালেও তা প্রত্যখ্যান করা হয়। এমনকি ক্লাবের তরফ থেকে দল গঠনে সাহায্য করার কথা বলা হলেও তা প্রত্যখান করেন শ্রীসিমেন্ট। তাই এসবের মূলে মধ্যস্থতাকারীর দোষই খুঁজে পাচ্ছে ক্লাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন