নজরবন্দি ব্যুরো: সোমবার মধ্যরাতে ভুমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম চিনের গানসু এবং কিংহাই প্রদেশ। চিনের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। এর ফলে অনেক বড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে (Earthquake in China)। দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১১। আহত প্রায় ২২০ জন। ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছেন উদ্ধারকারীরা। উভয় প্রদেশেই অসংখ্য ভবন ভেঙে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর পড়ুন: Vladimir Putin: ফের রাশিয়ার নির্বাচনে লড়বেন পুতিন



Earthquake in China: তাসের ঘরের মত ভেঙ্গে পড়ল চিনের প্রাচীর, মৃত ১১১!
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। পুরোদমে চলছে উদ্ধারকার্য। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহবান জানিয়েছেন, যেন তারা উদ্ধার তৎপরতার সাথে চালানোর পাশাপাশি সময়মতো আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে হতাহতের সংখ্যা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। স্থানীয় কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি কেন্দ্র থেকেও জরুরীভিত্তিতে প্রদেশ দু’টিতে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।







