নজরবন্দি ব্যুরোঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভার দিন বদল। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ মমতার! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভার দিন বদল। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ মমতার ! বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ দুপুর আড়াইটে নাগাদ এই বিতর্কসভায় নিজের বক্তব্য রাখার কথা ছিল তাঁর। বলা হয়েছিল, সরাসরি ভার্চুয়াল সম্প্রচার হবে এই অনুষ্ঠানের। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এই অনুষ্ঠান।
আরও পড়ুনঃগত এক বছরে পৃথিবীর ফুসফুস অ্যামাজনে সবচেয়ে বেশি বৃক্ষ নিধন


বিতর্কসভার অনুষ্ঠান স্থগিত সম্পর্কে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি টুইট করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু হঠাত্ করেই উদ্যোক্তারা এই অনুষ্ঠান স্থগিত করেছেন। শেষ মুহূর্তে এই অনুষ্ঠানের দিন বদল করা হয়েছে।’ টুইটে আরও বলা হয়েছে, ‘উদ্যোক্তাদের তরফে ফোন করে এই কথা জানানো হয়েছে। অক্সফোর্ড ইউনিয়নের আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’ জুলাই মাসে এই বিতর্কসভায় যোগ দিতে মমতাকে অক্সফোর্ড যাওয়ার আমন্ত্রণ জানায় অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি।
প্রথম ভারতীয় মহিলা নেত্রী তথা প্রশাসনিক প্রধান হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৬০০ প্রশ্ন এসেছে অনলাইনে। মূলত ছাত্র-ছাত্রীরাই সেইসব প্রশ্ন পাঠিয়েছেন। তার উত্তর এদিন দেওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের একাধিক প্রকল্প, যেমন কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, দুয়ারে বাংলা প্রভৃতির রূপায়ণ ও সাফল্য নিয়ে কথা বলার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আপাতত তা পিছিয়ে গেল। উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে ১৮২৩ সালে। তারপর থেকে এই বিতর্কসভায় অংশ নিয়েছেন অনেক দেশের প্রধানরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভার দিন বদল। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ মমতার! আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে দলাই লামা, আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মার্গারেট থ্যাচারের মতো ব্যক্তিত্ব নিজেদের বক্তব্য রেখেছেন সেখানে। ফের কবে এই অনুষ্ঠান হবে তা নিয়ে অধীর আগ্রহে সকলেই। মমতার এই আমন্ত্রণ বিশ্ব দরবারে বাঙালিদের কাছে রীতিমত গর্বের।









