TGT স্কেলের দাবিতে এবার যৌথ আন্দোলন, বিজিটিএ-র পাশে বিজেপি শিক্ষক সেল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিজিটি স্কেলের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে গ্রাজুয়েট শিক্ষকদের অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ। তারা বহুবার শিক্ষামন্ত্রী , মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে তাদের দাবি পত্র পৌঁছে দিয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বহু বার রাস্তায় নেমে আন্দোলন করেছে , শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ও শিক্ষক সংগঠনকে আহ্বান করেছে।

আরও পড়ুনঃ কর্মসংস্থানের দাবিতে নবান্নে লালকার্ড দেখাতে যাওয়া ৩১ বছরের যুবক মইদুলের প্রাণ কেড়ে নিল পুলিশের লাঠি

সেখানে অন্যান্য শিক্ষক সংগঠন উপস্থিত থাকলেও শাসক দলের পক্ষ হতে কেউ আসেননি। ইতি মধ্যে আগামী ১৯ শে ফেব্রুয়ারি কলকাতায় বিজেপি শিক্ষক সেলের তরফে” শিক্ষা বাঁচাও” পথ সভার ডাক দিয়েছে। তাদের আন্দোলনের অন্যতম বিষয় হতে চলেছে গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল।

এই আন্দোলনে অংশ গ্রহণের জন্য বিজেপি শিক্ষক সেলের তরফে বিজিটিএর রাজ্য সম্পাদককে একটি আমন্ত্রণ পত্র দিয়ে উক্ত সভায় গ্রাজুয়েট শিক্ষকদের যোগদানের জন্য অনুরোধ করা হয়। এবিষয়ে বিজিটিএ রাজ্য সম্পাদক মাননীয় সৌরেন ভট্টাচার্য বলেন-” টিজিটি এর স্বার্থে যে শিক্ষক সংগঠনই আন্দোলন করবে তারা যদি আমাদের আমন্ত্রণ জানায় আমরা সংগঠনের ব্যানারে অরাজনৈতিক স্বাতন্ত্রতা বজায় রেখে দল রং সব ভুলে সেখানে উপস্থিত হবো।”

বিজিটিএ এর রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন”- টিজিটির দাবিকে বর্তমান সরকার এখনো মান্যতা দেয়নি। আমাদের দাবিকে যারা মান্যতা দেবে আমরা তাদের পাশে থাকবো। পাশাপাশি আইনি পথেও আমরা আমাদের দাবিতে অনড় থাকবো”

bjp 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন