TET-SSC Scam: ১৪ ঘন্টা পার, টেট নিয়োগে মানিককে জিজ্ঞাসাবাদ চলছে এখনও, রাতেই গ্রেফতার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা উদ্ধারে মুখ পুড়েছে রাজ্য সরকারের। এরই মধ্যে সিজিও কমপ্লেক্সে টানা ১৪ ঘন্টা ইডির জেরার মুখে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত ২২ জুন তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সেগুলোকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ। এমনটাই খবর ইডি সূত্রে৷

আরও পড়ুনঃ ট্রাক এল টাকা নিতে, ‘বেলঘরিয়া-টালিগঞ্জ কালীঘাটের কাছে ছেলেমানুষ,’ খোঁচা শতরূপের

ed 1 1

২২ তারিখ তল্লাশি অভিযানের পর বুধবার বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের। কিন্তু পৌনে ১০ টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন তিনি৷ তখন থেকেই সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের কড়া প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি৷

manik 2

ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে টেট নিয়োগ সংক্রান্ত একাধিক নথিম সেই সমস্ত নথিকে সামনে রেখেও এখনও জিজ্ঞাসাবাদ চলছে৷ এমনটাই সূত্রে খবর। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম উঠতেই পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট৷ সেবারেও সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে৷

১৪ ঘন্টা পার, টেট নিয়োগে মানিককে জিজ্ঞাসাবাদ চলছে এখনও, রাতেই গ্রেফতার?

manik b

তবে কী এবার দীর্ঘ জিজ্ঞাসাবাদে বাড়ছে মানিক ভট্টাচার্যের গ্রেফতারের সম্ভাবনা? কারণ, পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছিল ইডির আধিকারিকরা৷ সেই তালিকায় মানিকের নাম জোড়ার সম্ভাবনা বেড়েই চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন