টি-টোয়েন্টি বিশ্বকাপ সুযোগ পাবেন কারা? দল নির্বাচনের দিনক্ষণ জানালো BCCI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে। কোন কোন ক্রিকেটারের ভাগ্যের শিকে ছিঁড়বে, তা জানতে আর বেশি অপেক্ষা নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল, বিশ্বকাপ এবং তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে ২০ ডিসেম্বর।

BCCI-র প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হবে মুম্বইয়ের বোর্ড সদর দফতরে। দুপুর দেড়টা নাগাদ দল ঘোষণা করা হবে। নির্বাচনের পর টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিকদের মুখোমুখি হবেন।

বিশ্বকাপের দল নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে এবার বোর্ডের ঘোষণায় সেই সমস্ত রিপোর্টে সরকারি সিল পড়ল। সাম্প্রতিক সিরিজে পারফরম্যান্স, ফিটনেস এবং কম্বিনেশন—সব কিছু মাথায় রেখেই এই দল বাছাই করা হবে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

বিশ্বকাপের আগে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একটি গুরুত্বপূর্ণ হোয়াইট বল সিরিজ। এই সিরিজে মোট ৮টি ম্যাচ রয়েছে—৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি। বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে এই সিরিজকেই ধরা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা।

সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিত আগরকর
সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিত আগরকর

ওয়ানডে সিরিজের সূচি:
১১ জানুয়ারি – বরোদা
১৪ জানুয়ারি – রাজকোট
১৮ জানুয়ারি – ইন্দোর

টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২১ জানুয়ারি – নাগপুর
২৩ জানুয়ারি – রায়পুর
২৫ জানুয়ারি – গুয়াহাটি
২৮ জানুয়ারি – ভাইজ়াগ
৩১ জানুয়ারি – তিরুবনন্তপুরম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেলা হওয়ায় ভারতীয় দলকে অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই দেখা হচ্ছে।

তবে বিশ্বকাপের আগে দলের ভারসাম্য, ওপেনিং কম্বিনেশন, অলরাউন্ডার বাছাই এবং বোলিং আক্রমণ—এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতেই ২০ ডিসেম্বরের দল ঘোষণার দিকে তাকিয়ে গোটা ক্রিকেটপ্রেমী ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন