শুটিংয়ে কি আরও এক পদক আসবে ভারতের? ফাইনালে স্বপ্নীল

Paris Olympics 24: যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করেছেন সপ্তম স্থানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক। ভারত ইতিমধ্যেই দুটি পদক পেয়েছে। আর এবার আরো একটি পদক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। কারণ প্যারিস অলিম্পিকসে ৫০ মিটার ফ্রি পজিশনের ফাইনালে উঠেছে স্বপ্নীল কুশালে। যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করেছেন সপ্তম স্থানে। ওই একইভেন্টে ঐশ্বর্য প্রতাপ সিং তোমর শেষ করলেন ১১ নম্বরে।

ফলে তিনি ছিটকে গেলেন যোগ্যতা অর্জন পর্ব থেকেই। স্বপ্নীলের ফাইনালে ওঠার প্রধান কারণ তার ধারাবাহিকতা। নিলিংয়েতিনি দুটি সিরিজেই ৯৯ স্কুল করেন। এরপর প্রোনে তিনি ৯৮ এবং ৯৯ স্কোর করেন। তবে কিছুটা খারাপ স্টোর হয় ট্রেন্ডিংয়ে সেখানে ওর হয় ৯৮ এবং ৯৭।

সব মিলিয়ে তিনি টোটাল স্কোর করেন ৫৯০। কিন্তু স্বপ্নীল এর মত স্কোর করে দুজন প্রতিযোগী অষ্টম এবং নবম স্থানে শেষ করেন। কিন্তু স্বপ্নীল মাত্র ৩৮ টি বুলেট খরচ করেন। আর এই কারণেই তিনি বাকিদের থেকে এগিয়ে ফাইনালে নিজের জায়গা করে নেন। আর স্বপ্নীল কে ঘিরেই এবার আপামোর ভারতবাসী স্বপ্ন দেখতে শুরু করেছে আরো একটি পদকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর