নেপালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুশীলা কার্কি, নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা

ওলি সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি, ভারত-নেপাল সম্পর্কের প্রসঙ্গ তুলে মোদির উদ্দেশে জানালেন শুভেচ্ছা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ওলি সরকারের পতনের পর নেপালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও দেশের তরুণ প্রজন্ম (Gen Z) নেতৃত্বের জন্য বেছে নিল সুশীলা কার্কিকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি প্রথমেই ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুললেন।

সুশীলা কার্কি সংবাদমাধ্যমকে বলেন, “Gen Z আন্দোলনকারীরা আমাকে সময়ের জন্য দায়িত্ব দিয়েছে। আমি জাতীয় স্বার্থে কাজ করতে প্রস্তুত।” পাশাপাশি তিনি নিজের ভারত-স্মৃতির কথা স্মরণ করে জানান, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) কাটানো ছাত্রজীবন তাঁর কাছে অমূল্য সম্পদ।

নেপালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুশীলা কার্কি, নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা

নেপালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুশীলা কার্কি, নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা
নেপালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুশীলা কার্কি, নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা

কার্কি বলেন, “আমি BHU-তে পড়াশোনা করেছি। আজও আমার শিক্ষকদের মনে আছে। ভারতে অসংখ্য বন্ধু আছে আমার। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বহু পুরনো এবং হৃদয়ের। ভারত সবসময় আমাদের পাশে থেকেছে এবং নেপালের কল্যাণ চেয়েছে।”

ভারত প্রসঙ্গে তাঁর উচ্ছ্বাস স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, “ভারতীয় রাজনীতিবিদরা আমাকে মুগ্ধ করে। ভারত আমাকে বোনের মতো ভাবে। মোদিজিকে আমি নমস্কার জানাচ্ছি। তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে।”

নেপালের এই নতুন রাজনৈতিক অধ্যায়ে সুশীলা কার্কির নাম উঠে আসা শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, বরং কূটনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভারত ও নেপালের সম্পর্ক অতীত থেকে বর্তমান পর্যন্ত নানা সময়ে দৃঢ় থেকেছে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক বন্ধন অত্যন্ত গভীর।

কার্কির বার্তা এই সম্পর্ককে আরও উষ্ণতা যোগ করেছে। তরুণ প্রজন্মের ভরসা ও আস্থা অর্জন করে তিনি এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। বিশেষজ্ঞদের মতে, তাঁর ভারত-স্মৃতি এবং মোদির প্রতি উষ্ণ বার্তা ভবিষ্যতের ভারত-নেপাল সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এখন দেখার বিষয়, নেপালের এই নতুন নেতৃত্ব কোন পথে দেশকে এগিয়ে নিয়ে যায় এবং কীভাবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন অধ্যায় লেখা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত