ফেব্রুয়ারি মাস জুড়ে জ্যোতিষচক্রে বিরল নড়াচড়া। গ্রহরাজ সূর্য এক মাসে শুধু রাশি বদলই নয়—দু’বার নক্ষত্র পরিবর্তনও করতে চলেছেন। এই তিনটি গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব পড়বে সব রাশির উপরই, তবে ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে মাত্র তিন রাশির জন্য। কর্মজীবন, অর্থভাগ্য ও সম্পর্ক—সব ক্ষেত্রেই আসতে পারে বড় সুখবর।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে সূর্য মকর রাশিতে অবস্থান করছেন। ৬ ফেব্রুয়ারি সূর্য প্রবেশ করবেন ধনিষ্ঠা নক্ষত্রে। এরপর ১৩ ফেব্রুয়ারি সূর্যের রাশি পরিবর্তন—মকর থেকে কুম্ভে। মাসের শেষে, ১৯ ফেব্রুয়ারি সূর্য আবার নক্ষত্র বদলে প্রবেশ করবেন শতভিষায়। রাশি ও নক্ষত্র মিলিয়ে এই তিন গোচর একসঙ্গে তৈরি করছে শক্তিশালী শুভ যোগ।


এই ত্রিমুখী পরিবর্তনের প্রভাবেই তিন রাশির জাতক-জাতিকারা ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে লাভবান হতে চলেছেন।
বৃষ রাশি
সূর্যের অনুকূল অবস্থান বৃষ রাশির কর্মজীবনে গতি আনবে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে সাফল্য মিলতে পারে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ স্পষ্ট। ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক—নতুন উদ্যোগ শুরু করারও সুযোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কের উষ্ণতা বাড়বে।
ধনু রাশি
এই সময়ে ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। কেউ কেউ ঝুঁকি নিয়ে আর্থিক লাভ করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও বোঝাপড়া গভীর হবে, পারিবারিক পরিবেশও অনুকূল থাকবে।


কুম্ভ রাশি
সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি বিশেষ শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সামাজিক মর্যাদা ও পদ-প্রতিষ্ঠা বাড়বে। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনও মামলায় সাফল্য আসতে পারে। দীর্ঘদিনের রোগভোগ থেকেও স্বস্তির ইঙ্গিত মিলছে।








