ফের ৪ জুনিয়র চিকিৎসককে তলব, আরজি কর-কান্ডে একাধিক ব্যক্তি-যোগের সম্ভাবনা

ফের ৪ জুনিয়র চিকিৎসককে তলব, আরজি কর-কান্ডে একাধিক ব্যাক্তি-যোগের সম্ভাবনা। ওই চিকিৎসকেদের একে একে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুনী চিকিৎসকের মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে। রিপোর্ট অনুযায়ী ফরেনসিক বিশেষজ্ঞদের মত ওই তরুনীর খুন ও ধর্ষণের ঘটনায় এক ব্যক্তির যোগ থাকতে পারে না। সেক্ষেত্রে একাধিক ব্যক্তি যোগ থাকতে পারে বলেই মনে করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কারণ প্রথম থেকেই একাধিক তথ্য থেকে প্রমাণিত হচ্ছে এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরো কেউ জড়িত থাকতে পারে বলে। আর সে কারণেই এবার ওই চিকিৎসকের সহকর্মীদেরও একে একে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

যেহেতু আরজি করের যে সেমিনার হল সেখানে কোন সিসিটিভি ক্যামেরা নেই। তাই তদন্তের জন্য পুলিশকে বিশেষ করে নির্ভর করতে হচ্ছে পারিপার্শ্বিক প্রমাণের উপর। আর সেই পারিপার্শ্বিক প্রমাণের মূল জায়গা হল একের পর এক জিজ্ঞাসাবাদ যেখান থেকে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। আর এই মুহূর্তে পুলিশের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে হল মৃত্যুর আগে ওই তরুণী চিকিৎসক যে চারজন চিকিৎসকের সঙ্গে সময় কাটিয়ে ছিল তাদের জিজ্ঞাসাবাদ।

আর এই সূত্রে ওই চারজন চিকিৎসক কে গতকাল রাত প্রায় ১২টা নাগাদ পর্যন্ত দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপর ওই জিজ্ঞাসাবাদে কোন ইঙ্গিত তথ্য উঠে আসাতেই আজ ফের তাদের তলব করা হয়েছে। অর্থাৎ এই জিজ্ঞাসাবাদে মূল উদ্দেশ্য হলো হাসপাতালের ভেতরের কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা তা নির্দিষ্ট করা।

এদিকে আন্দোলনরত চিকিৎসকদের দাবি এখনো কেন এই অভিযুক্তদের ধরতে পারছে না পুলিশ। যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডেট লাইন বেঁধে দিয়েছেন পুলিশকে। আগামী রবিবারের মধ্যে ওই অভিযুক্তদের ধরতে না পারলে তদন্ত সিবিআই এর হতে হস্তান্তর করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রবিবার পর্যন্ত এত দীর্ঘ সময় অপেক্ষা করতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সে কারণেই তারা পাল্টা ৪৮ ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রীকেই। ৪৮ ঘণ্টার মধ্যেই আরজি কর মামলার সমাধান চায় তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত