Sukanta Mazumder: পুলিশি বাধা উপেক্ষা, হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । শনিবার অশান্ত হাওড়ার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন তিনি। সেখানে যেতে তাঁকে আগেও বাধা দেওয়া হয়েছিল পুলিশের তরফে।

আরও পড়ুনঃ অগ্নিগর্ভ হাওড়া, বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে হাওড়ার পথে যেতে গেলেই দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপি রাজ্য সভাপতিকে। অশান্তি বন্ধ করতে প্রশাসন যে কঠোর মনোভাব নেবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্তের কর্মসূচিতে বাধা দিয়ে সেই কঠোর মনোভাবই দেখাল পুলিশ।

পুলিশি বাধা উপেক্ষা, হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

গ্রেফতার পরে তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়। সুকান্তকে বাড়ি থেকে বের হতেই দিতে চায়নি পুলিশ।হাওড়ার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেইসব জায়গায় যাতে সুকান্ত মজুমদার না যান তা বারবারই বলা হচ্ছিল বিধাননগরে কমিশনারেটের পুলিসের তরফে। সুকান্ত মজুমদারের দাবি, তিনি কোথায় যাবেন তা তাঁকে মুচলেকা দিয়ে জানাতে বলা হচ্ছিল।

10 6

কিন্তু তিনি সেই মুচলেকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী এবং সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শেষ পর্যন্ত দুপুর সওয়া ২টো নাগাদ সুকান্ত জোর করেই নিউ টাউনের বাড়ি থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেন।

পুলিশি বাধা উপেক্ষা, হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

কলকাতায় এসএসকেএম হাসপাতাল এলাকা পার হয়ে বিদ্যাসাগর সেতুতে সুকান্তর কনভয় উঠতে গেলেই বাধা দেয় পুলিশ। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন সুকান্ত। ফের গাড়িতে ওঠেন। কিন্তু টোল প্লাজা যেতেই গ্রেফতার করে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন