নজরবন্দি ব্যুরোঃ সুহানা এবার বাবার পথ অনুসরন করে সিনেমা জগতে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার ‘দ্য আর্চিস’। নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি। তবে তা মুক্তি পাওয়ার আগেই ফের আরও এক সুখবর। এবার বড়পর্দাতে পা রাখতে চলেছে সুহানা। সুজয় ঘোষের ছবিতে দেখা যাবে সুহানাকে।
আরও পড়ুনঃ দেখুন তো চিনতে পারেন কিনা! ইনি এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা
শুধু তাই নয় এই ছবিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে শাহরুখ খানকেও। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারেই এই নতুন ছবি নির্মিত হবে। সুজয় ঘোষের কাহিনী জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছিল। এবার সুহানা তারই ছবিতে। ফলে তার কাছে এটা বড় সাফল্য। ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত হচ্ছে তার। এই ছবির প্রযোজনায় থাকবে খোদ শাহরুখ।

তবে এই মুহূর্তে অনুরাগীদের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল শুধুই কি প্রযোজনায় থাকছে কিং খান। নাকি তাকে ছবিতে অভিনয় করতেও দেখা যাবে? তবে এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি সত্যি সত্যি নিজের মেয়ের সাথে একই ছবিতে শাহরুখকে অভিনয় করতে দেখা যায় তাহলে অনুরাগীদের জন্য সেটা সুখকর হবে।
সুজয় ঘোষের হাত ধরে বড়পর্দাতে পদার্পণ সুহানার, কবে শুরু ছবির কাজ!
তবে এই মুহূর্তে শাহরুখ নিজের কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন। কিছুদিন আগেই তার অভিনীত পাঠান বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে। এরপরেই সে জওয়ান সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যাস্ত ছিল। সদ্য সেই ছবি শেষর কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যার জন্য মুখিয়ে আছে দর্শকেরা।



