রাজ্য বাজেটে (WB State Budget 2023) একের পর এক চমক! বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা মমতা-সরকারের। মাধ্যমিক পাশের পরে স্কুলে ভর্তি হলেই ছাত্র-ছাত্রীরা পাবে স্মার্টফোন। বাজেটে জানালেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মোবাইল কিনতে ১০ হাজার টাকা করে দিত রাজ্য সরকার। এবার থেকে মাধ্যমিকের পরেই স্মার্টফোন দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন: কেন্দ্রকে টেক্কা দিতে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’, রাজ্য বাজেটে ঘোষণা সরকারের


একই সঙ্গে, এই বাজেটে (WB State Budget 2023) তরুণ শিক্ষানবিশদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা হল। জানা যাচ্ছে, যে তরুণ শিক্ষানবিশরা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ট্রেনিং নিচ্ছেন অথবা ‘যুবশ্রী’ প্রকল্পের আওতায় থাকা শিক্ষানবিশদের মাসে দেড় থেকে দুই হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। উপকৃত হবেন প্রায় ১ লক্ষ তরুণ।

লোকসভা নির্বাচনের আগে একদিনে যেমন অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার। ঠিক সেরকমই আজ বিধানসভায় রাজ্য বাজেট (WB State Budget 2023) পেশ করল তৃণমূল সরকার। বাড়ানো হল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। এখন থেকে সাধারণ মহিলাদের প্রতি মাসে ১০০০ ও তফসিলি জাতি-জনজাতিভুক্ত মহিলাদের ১২০০ টাকা করে দেবে রাজ্য সরকার।



রাজ্য বাজেটে একের পর এক চমক, মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হলেই মিলবে স্মার্টফোন!
পাশাপাশি, বাজেটে (WB State Budget 2023) ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, এখন থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা।









