১০০ দিনের কাজের তথ্য দিয়ে টাকা আটকানোয় সরব রাজ্য, পাল্টা যুক্তি কেন্দ্রের

লোকসভার অধিবেশনে ১০০ দিনের কজের তথ্য দিয়ে টাকা আটকানোয় সরব তৃণমূল। আবাসের হিসেব দিয়ে পাল্টা যুক্তি কেন্দ্রের অর্থ মন্ত্রকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা নিয়ে বারবার সড়ক হয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দল। এবার ফের একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে একটি পরিসংখ্যানকে হাতিয়ার করে সরব তৃণমূল কংগ্রেস। যদিও সেই পরিসংখ্যান গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র।

দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন তোলেন। তার উত্তরেই চন্দ্রশেখর জানিয়েছেন গত দুই আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য প্রায় ১২ লক্ষ ৭৩ হাজার আবাস যোজনার বাড়ি মঞ্জুর করা হয়েছে। তবে রাজ্য সরকার এই আবাস যোজনার বরাদ্দ অর্থ হিসেবে ৬৮৭.৮৪ কোটি টাকা পেয়েছে। কিন্তু বরাদ্দ অর্থ, ও রাজ্যের ভাগ থেকে রাজ্য সরকারের তরফে মাত্র ৬,৬১২ কোটি টাকা খরচ করা হয়েছে।

প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি আরও জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবছর থেকে চলতি অর্থবছরের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৪,০৫,৮৫৯ টি জব কার্ড বাতিল হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশে বাতিল হয়েছে ৪১,৪২,৯৪৫টি, মধ্যপ্রদেশে জব কার্ড বাতিল হয়েছে ৩৭,৪৪,১৬০টি । আর এই পরিসংখ্যানকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস সূর চড়িয়েছে। অন্যান্য রাজ্যেও ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হলেও বাতিল হলেও অর্থ বরাদ্দ বন্ধ হয়নি।

যদিও এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, শুধু ভুয়ো জব কার্ড নয়। তাঁর পাশাপাশি কোন জব কার্ড হল্ডারের মৃত্যু, একই নামে একাধিক কার্ড, ঠিকানা বদল, কাজ করতে অনিচ্ছুক ইত্যাদি কারনেও বাতিল করা হয় জব কার্ড। তবে এই নিয়ে দলের অন্যতম নেতা কুণাল ঘোষের দাবি, এই পরিসংখ্যান স্পষ্ট বুঝিয়ে দেয় যে বাংলার টাকা আটকানোর অন্যতম কারণ হল রাজনৈতিক প্রতিহিংসা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত