নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ইডির হাতে গ্রেফতার হয়ে এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে গতকালই বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে সিবিআই। আপাতত ১০ দিনের কাস্টডি। সেই খবর জেলে বসেই টিভিতে দেখেন পার্থ। তারপরেই অসুস্থ হয়ে পড়েন পার্থ বাবু।
আরও পড়ুনঃ পতাকা তুলতে গিয়ে বাধা, অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী


গত পরশু যখন সিবিআই অনুব্রত মণ্ডলকে বোলপুরের বাড়ি থেকে তুলে নিয়ে আসছে তখন হৈহৈ পড়ে যায় সংবাদমাধ্যমে। সংবাদমাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখানো শুরু হয়। ডিজিটাল মিডিয়ায় একের পর এক খবর আছড়ে পড়ে। তখন প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায় অপলক দৃষ্টিতে তাকিয়ে টিভি স্ক্রিনের দিকে। অনুব্রতর খবরে বিচলিত পার্থ মাথা নীচু করে একটু পায়চারি শুরু করেন।

অস্থির ভাবে পায়চারি করতে করতে পার্থ তাকাচ্ছিলেন বার বার সেলের বাইরে, যদি কোন রক্ষীর দেখা পাওয়া যায়। ঠিক তখনই সেখানে হাজির হন কারারক্ষীরা। টিভি স্ক্রিন থেকে তাঁদের দিকে ঘাড় ঘুরিয়ে রক্ষীদের পার্থ প্রশ্ন করেন, ‘অনুব্রত কি এই জেলেই আসবে?’ রক্ষীরা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু থামেনি পার্থ বাবুর পায়চারি। ক্রমে সন্ধ্যে গড়ায়। এরপর দিন হয়… অনুব্রতর খবর তখনও চলছে টিভির স্ক্রিনে।
অনুব্রতর ভবিষ্যৎ ভেবে আশঙ্কায় অসুস্থ পার্থ, বাড়ছে শ্বাসকষ্ট।
অনুব্রতর খবর দেখে কিছুটা বিচলিত হয়ে পড়েন পার্থ বাবু। এমনিতেই ক্রনিক ডিজিজে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, অনুব্রত মন্ডলের আপডেট দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েন পার্থ। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, হাত পা কাঁপতে শুরু করে। এরপরে শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎকদের একটি টিম পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেল হাসপাতালে যান।



সূত্রের খবর, পার্থ ঠিক যেভাবে অনুব্রতর গ্রেফতারির খবর দেখেছেন জেলের সেলে বসে তেমনভাবেই দেখেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন। যেখানে সুকান্ত বলেছিলেন, ‘অনুব্রতকে গ্রেফতার হতেই হবে। কারণ পার্থ ওখানে অপেক্ষা করছে।’ সুকান্তর কথা এভাবে মিলবে সেটা ভাবতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। সম্ভবত সেই কারনেই অসুস্থ হয়ে পড়েছেন পার্থ।







