আজ SSC নিয়োগে জরুরি শুনানি: শিক্ষকতার অভিজ্ঞতা ও OMR ত্রুটির ভবিষ্যৎ কী?

আজ কলকাতা হাইকোর্টে SSC নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি। অভিজ্ঞতার নম্বর, OMR ভুল, প্রশ্ন ত্রুটি—সবকিছুর ভবিষ্যৎ ঠিক হবে এই শুনানিতেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ SSC নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর থেকে শুরু করে OMR বুকলেট সিরিজ ত্রুটি—প্রতিটি মামলাই হাজারো চাকরিপ্রার্থীর ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। ২০২৫ সালের SLST নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের এই মামলাগুলি আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে। স্বাভাবিকভাবেই, আজকের এই শুনানি ঘিরে প্রার্থীদের মধ্যে প্রবল উত্তেজনা।

আজকের শুনানির অন্যতম কেন্দ্রবিন্দু শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা সংক্রান্ত মামলা। ইন-সার্ভিস শিক্ষকরা দাবি করেছেন যে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্তরে পূর্ববর্তী অভিজ্ঞতার জন্য তারা নির্দিষ্ট নম্বর পাওয়ার অধিকারী। এই অতিরিক্ত নম্বর চাকরিতে তাদের অবস্থানকে অনেকটাই দৃঢ় করতে পারে। বর্তমানে SLST নিয়োগের প্রক্রিয়ায় এই অভিজ্ঞতা নম্বর প্রদান করা হবে কি না, সেই প্রশ্নের উত্তর পেতে পুরো রাজ্য আজ হাইকোর্টের দিকে তাকিয়ে।

আজ SSC নিয়োগে জরুরি শুনানি: শিক্ষকতার অভিজ্ঞতা ও OMR ত্রুটির ভবিষ্যৎ কী?

তবে আজই এই মামলার চূড়ান্ত শুনানি নাও হতে পারে বলে সূত্রের খবর। কারণ একই বিষয়ে বেশ কয়েকটি অন্য মামলা ইতিমধ্যেই ২৮ তারিখে শুনানির জন্য নির্ধারিত। তাই বিচারপতি অমৃতা সিনহা সম্ভবত সব মামলা একসঙ্গে শুনে একটি যৌথ রায়দান করবেন। নিয়োগপ্রার্থীদের মতে, prior teaching experience-এর নম্বর দেওয়া হবে কি না তা নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে।

আজ SSC নিয়োগে জরুরি শুনানি: শিক্ষকতার অভিজ্ঞতা ও OMR ত্রুটির ভবিষ্যৎ কী?
আজ SSC নিয়োগে জরুরি শুনানি: শিক্ষকতার অভিজ্ঞতা ও OMR ত্রুটির ভবিষ্যৎ কী?

আজকের শুনানিতে সবচেয়ে জরুরি বিষয়গুলির মধ্যে রয়েছে OMR ও বুকলেট সিরিজ সংক্রান্ত ত্রুটি। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)। কিন্তু বহু পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে তারা বুকলেট সিরিজের কোড OMR–এ লিখলেও ভুলবশত বাবল করতে ভুলে যান। এই ছোট ভুলের কারণে তাদের ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ ধাপ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

আবেদনকারীদের মতে, একটি সাধারণ OMR mistake-এর জন্য হাজারো পরিশ্রম করা প্রার্থীদের ক্যারিয়ার ঝুলে থাকা অন্যায়। আদালতের কাছে তাদের আবেদন, যেন এই ভুল ক্ষমাযোগ্য ধরা হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে বসার অনুমতি দেওয়া হয়। আদালত আজ এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন, তা নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা।

এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে প্রশ্ন ভুল সংক্রান্ত একাধিক মামলা। বাংলা, ভূগোল, এডুকেশন এবং গণিত সহ বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বিচারপতি এই অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে শুনেছেন। প্রার্থীরা দাবি করেছেন, ভুল প্রশ্নের প্রভাব তাদের পূর্ণাঙ্গ মেধাতালিকায় পড়েছে এবং তাই ন্যায়বিচার প্রয়োজন।

আজকের জন্য তালিকাভুক্ত আরেকটি মামলা হলো কেন্দ্রীয় বিদ্যালয়ের অভিজ্ঞতা সংক্রান্ত। এক প্রার্থী জানিয়েছেন, তিনি কলকাতার গার্ডেন রিচের PM SHRI Kendriya Vidyalaya-তে কর্মরত ছিলেন এবং তার DISE কোড ও Employee ID থাকা সত্ত্বেও কমিশনের অনলাইন পোর্টালে সেই অভিজ্ঞতা নথিভুক্ত করার কোনো অপশন ছিল না। এর ফলে তিনি অভিজ্ঞতার ১০ নম্বর থেকে বঞ্চিত হন। প্রার্থীর যুক্তি, কেন্দ্রীয় বিদ্যালয় ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন হলেও তা একটি স্বীকৃত প্রতিষ্ঠান। তাই সেই অভিজ্ঞতা বাতিল করা যুক্তিযুক্ত নয়।

আগামী সময়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ নিয়োগপ্রার্থীদের নজরে রয়েছে। ১৯ তারিখে নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি হবে। ২৪ ও ২৬ তারিখে সুপ্রিম কোর্টে রয়েছে SLST নিয়োগ সংক্রান্ত বড় মামলা। আর ২৮ তারিখে কলকাতা হাইকোর্টে হতে চলেছে prior teaching experience সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ শুনানি।

রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর রোজগার, ভবিষ্যৎ এবং মানসিক অবস্থা বর্তমানে এই মামলাগুলির রায় নির্ভর করে। আজকের শুনানির পর কোন দিকে মোড় নেবে SSC নিয়োগ, তা জানার জন্য এখন সবার চোখ আদালতের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত